ঢাকা   সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
ঢাকা   সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
Today বাংলা নিউজ

আন্তর্জাতিক

প্রথম রাষ্ট্রীয় সফরে ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম রাষ্ট্রীয় সফরে ভারত যাচ্ছেন তারেক রহমান। আগামী ১০ মে’র মধ্যে যে কোনো সময় এই সফর অনুষ্ঠিত হতে পারে বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে। সফরটি ঘিরে ইতোমধ্যে প্রস্তুতি শুরু করেছে নয়াদিল্লি।ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা সম্প্রতি প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। ওই বৈঠকে সম্ভাব্য সফরসূচি এবং অন্তত তিনটি গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক চুক্তির বিষয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।সম্পর্ক জোরদারে গুরুত্ব বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে এই সফরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে ভারত সরকার। সফরটিকে স্মরণীয় করে রাখতে বিশেষ আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর সফরে তার স্ত্রী ডা. জোবাইদা রহমান এবং কন্যা জাইমা রহমান-কেও আমন্ত্রণ জানানো হতে পারে।প্রাথমিকভাবে চলতি এপ্রিলেই সফর আয়োজনের পরিকল্পনা থাকলেও ভারতের বিভিন্ন রাজ্যের নির্বাচনের কারণে তা পিছিয়ে দেওয়া হয়। এর আগে নেপাল ও সৌদি আরব সফরের আলোচনা থাকলেও শেষ পর্যন্ত ভারত সফরই অগ্রাধিকার পেয়েছে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সফরে প্রায় ২০০ কোটি মার্কিন ডলারের সহায়তা প্যাকেজ চূড়ান্ত হতে পারে। পাশাপাশি দীর্ঘদিনের আলোচিত গঙ্গা নদীর পানিবণ্টন চুক্তিতেও ইতিবাচক অগ্রগতি হয়েছে।এ ছাড়া চলমান বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে সেচ মৌসুমে বাড়তি ডিজেলের চাহিদা মেটাতে ভারত থেকে জ্বালানি আমদানির বিষয়েও আলোচনা হতে পারে।প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পরদিনই পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান প্রথম আনুষ্ঠানিক সফরে ভারত যান। সেখানে বিভিন্ন পর্যায়ের বৈঠকের মাধ্যমে প্রধানমন্ত্রীর সফরের বিষয়টি চূড়ান্ত হয়েছে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে।প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফরসঙ্গীদের তালিকায় রয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি এবং প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। এছাড়া ব্যবসায়ী প্রতিনিধিদের একটি দলও সফরে অংশ নিতে পারেন।যদিও এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন খুব শিগগিরই প্রধানমন্ত্রী তারেক রহমান-এর ভারত সফরের বিষয়ে বিস্তারিত জানানো হবে।

প্রথম রাষ্ট্রীয় সফরে ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান