ঢাকা   সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
ঢাকা   সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
Today বাংলা নিউজ

ইসলাম ও জীবন

নিজ এলাকায় ঈদের নামাজ আদায় করলেন তথ্যমন্ত্রী এম জহির উদ্দিন স্বপন

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নিজ এলাকায় ঈদের নামাজ আদায় করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী এম জহির উদ্দিন স্বপন।শনিবার (২১ মার্চ) সকাল ৮টায় বরিশালের গৌরনদী উপজেলা কেন্দ্রীয় ঈদগাহ মসজিদে অনুষ্ঠিত ঈদের জামাতে তিনি অংশগ্রহণ করেন। এ সময় স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।জামাতে ইমামতি করেন সরকারি গৌরনদী কলেজ জামে মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ মহিউদ্দিন। নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর শান্তি, ঐক্য ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।নামাজ শেষে তথ্যমন্ত্রী এম জহির উদ্দিন স্বপন উপস্থিত মুসল্লি ও স্থানীয় জনগণের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। তিনি বলেন, ঈদ শুধুমাত্র আনন্দের নয়, এটি সাম্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। সমাজের অসহায় ও দরিদ্র মানুষের মুখে হাসি ফোটানোই হওয়া উচিত ঈদের প্রকৃত আনন্দ।তিনি আরও বলেন, পারস্পরিক ভালোবাসা, শ্রদ্ধা ও সহমর্মিতা বজায় রেখে একটি সুন্দর সমাজ গড়ে তুলতে হবে এবং ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে হবে।পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে তিনি গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলাসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।এ সময় উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইব্রাহিম, গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারিক হাসান রাসেল, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

নিজ এলাকায় ঈদের নামাজ আদায় করলেন তথ্যমন্ত্রী এম জহির উদ্দিন স্বপন