ঢাকা   মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬
ঢাকা   মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬
Today বাংলা নিউজ

কালকিনিতে সাবেক এমপি গোলাপের ভাতিজা ছাত্রলীগ নেতা গ্রেফতার

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৫ | প্রিন্ট সংস্করণ

কালকিনিতে সাবেক এমপি গোলাপের ভাতিজা ছাত্রলীগ নেতা গ্রেফতার
ছবিঃ সংগৃহিত

কালকিনিতে আলোচিত ছাত্রলীগ নেতা গোলাপের ভাতিজা গ্রেফতার।

সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সোবহান গোলাপের ভাতিজা এবং মাদারীপুর সরকারি কলেজ ছাত্রলীগ নেতা জাহিদুল ইসলাম শিশিরকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার গভীর রাতে সন্ত্রাসবিরোধী আইনে তার নিজ বাড়ির সামনে অভিযান চালিয়ে তাকে আটক করে কালকিনি থানা পুলিশ।

গ্রেফতার হওয়া শিশির উপজেলার রমজানপুর ইউনিয়নের উত্তর রমজানপুর গ্রামের ভাষাই বেপারীর ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কালকিনি থানা পুলিশের একটি দল শিশিরের বাড়ির সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

এ বিষয়ে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম সোহেল রানা বলেন, “সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলার ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে।”

বিষয় : আওয়ামী লীগ রাজনীতি

আপনার মতামত লিখুন

Today বাংলা নিউজ

মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬

কালকিনিতে সাবেক এমপি গোলাপের ভাতিজা ছাত্রলীগ নেতা গ্রেফতার

প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৫

featured Image

কালকিনিতে আলোচিত ছাত্রলীগ নেতা গোলাপের ভাতিজা গ্রেফতার।

সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সোবহান গোলাপের ভাতিজা এবং মাদারীপুর সরকারি কলেজ ছাত্রলীগ নেতা জাহিদুল ইসলাম শিশিরকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার গভীর রাতে সন্ত্রাসবিরোধী আইনে তার নিজ বাড়ির সামনে অভিযান চালিয়ে তাকে আটক করে কালকিনি থানা পুলিশ।

গ্রেফতার হওয়া শিশির উপজেলার রমজানপুর ইউনিয়নের উত্তর রমজানপুর গ্রামের ভাষাই বেপারীর ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কালকিনি থানা পুলিশের একটি দল শিশিরের বাড়ির সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

এ বিষয়ে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম সোহেল রানা বলেন, “সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলার ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে।”

Today বাংলা নিউজ

প্রধান উপদেষ্টাঃ কাজী বায়েজিদ রনি
সম্পাদক ও প্রকাশকঃ Today বাংলা নিউজ ২৪
Address: Torki, Bondor, Gournadi, Barishal
Email: todaybanglanews8@gmail.com
Mobile: +8801718854964

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত Today বাংলা নিউজ ২৪