ঢাকা   মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬
ঢাকা   মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬
Today বাংলা নিউজ

গৌরনদীতে যুবলীগ নেতার মরদেহ উদ্ধার পরিবার বলছে এটি পরিকল্পিত হত্যা

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৫ | প্রিন্ট সংস্করণ

গৌরনদীতে যুবলীগ নেতার মরদেহ উদ্ধার পরিবার বলছে এটি পরিকল্পিত হত্যা
ছবিঃ সংগৃহিত

বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি জাহাঙ্গীর মাস্টারের ছোট ছেলে ও গৌরনদী উপজেলা যুবলীগের সদস্য আমিনুল ইসলাম হাওলাদার (৪২)-এর মরদেহ রোববার দুপুরে তাঁর বাড়ির কাছের পুকুরঘাটের পাশে উদ্ধার করেছে গৌরনদী মডেল থানা পুলিশ।

পরিবারের দাবি, আমিনুলকে পরিকল্পিতভাবে হত্যা করে দুর্বৃত্তরা রাতের অন্ধকারে লাশ সেখানে ফেলে যায়। স্বজনদের অভিযোগ, নিহতের শরীরে নির্যাতনের দাগ ও গলার পিছনে রক্তাক্ত ক্ষত ছিল। এ ঘটনায় হত্যা মামলা করার প্রস্তুতি চলছে।

পরিবার জানায়, প্রতিদিনের মতো শনিবার রাত ১০টায় খাবার খেয়ে বাইরে গেলেও সেদিন আর বাড়ি ফেরেননি। সকালে স্থানীয়রা পুকুরঘাটে লাশ দেখে পরিবার ও পুলিশকে খবর দেন।

গৌরনদী থানার ওসি মো. তরিকুল ইসলাম জানান, মরদেহের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। সুরতহাল শেষে লাশ ময়নাতদন্তের জন্য বরিশাল মর্গে পাঠানো হয়েছে। তদন্তে হত্যার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

বিষয় : আওয়ামী লীগ

আপনার মতামত লিখুন

Today বাংলা নিউজ

মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬

গৌরনদীতে যুবলীগ নেতার মরদেহ উদ্ধার পরিবার বলছে এটি পরিকল্পিত হত্যা

প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৫

featured Image

বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি জাহাঙ্গীর মাস্টারের ছোট ছেলে ও গৌরনদী উপজেলা যুবলীগের সদস্য আমিনুল ইসলাম হাওলাদার (৪২)-এর মরদেহ রোববার দুপুরে তাঁর বাড়ির কাছের পুকুরঘাটের পাশে উদ্ধার করেছে গৌরনদী মডেল থানা পুলিশ।

পরিবারের দাবি, আমিনুলকে পরিকল্পিতভাবে হত্যা করে দুর্বৃত্তরা রাতের অন্ধকারে লাশ সেখানে ফেলে যায়। স্বজনদের অভিযোগ, নিহতের শরীরে নির্যাতনের দাগ ও গলার পিছনে রক্তাক্ত ক্ষত ছিল। এ ঘটনায় হত্যা মামলা করার প্রস্তুতি চলছে।

পরিবার জানায়, প্রতিদিনের মতো শনিবার রাত ১০টায় খাবার খেয়ে বাইরে গেলেও সেদিন আর বাড়ি ফেরেননি। সকালে স্থানীয়রা পুকুরঘাটে লাশ দেখে পরিবার ও পুলিশকে খবর দেন।

গৌরনদী থানার ওসি মো. তরিকুল ইসলাম জানান, মরদেহের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। সুরতহাল শেষে লাশ ময়নাতদন্তের জন্য বরিশাল মর্গে পাঠানো হয়েছে। তদন্তে হত্যার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Today বাংলা নিউজ

প্রধান উপদেষ্টাঃ কাজী বায়েজিদ রনি
সম্পাদক ও প্রকাশকঃ Today বাংলা নিউজ ২৪
Address: Torki, Bondor, Gournadi, Barishal
Email: todaybanglanews8@gmail.com
Mobile: +8801718854964

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত Today বাংলা নিউজ ২৪