চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মঙ্গলবার সন্ধ্যায় প্রতীকী দাঁড়িপাল্লা টাঙানোকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের কর্মীদের মধ্যে সংঘর্ষে নারী ইউপি সদস্যসহ অন্তত ১১ জন আহত হয়েছেন। সংঘর্ষে দুইটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। আহতদের স্থানীয় হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
আহতদের মধ্যে বিএনপির যুবদল নেতা সাইফুল ইসলাম কনক, সাজাহান, আলিম, তাইজেল হোসেন, নারী ইউপি সদস্য রোকসানা খাতুন ও তার স্বামী রাশিদুল ইসলাম রয়েছেন। জামায়াতের আহতরা হলেন মুরাদ আলি, আরিফ হোসেন, লাল্টু রহমান, ওল্টু হোসেন ও তার মেয়ে ফাতেমা খাতুন।
স্থানীয় সূত্রে জানা গেছে, জামায়াতের কর্মীরা দাঁড়িপাল্লার আদলে প্রতীক টাঙাতে গেলে বিএনপি নেতা রাশিদুলের সঙ্গে তর্ক হয়। পরে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এ সময় পাল্টাপাল্টি হামলার ঘটনাও ঘটে।
বিএনপির উপজেলা সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম রোকন অভিযোগ করেন, জামায়াতের ব্যানারে যুবলীগের কর্মীরা তাদের ওপর হামলা চালিয়েছে। অন্যদিকে জামায়াতের উপজেলা আমির শফিউল আলম বকুল বলেন, প্রতীক টাঙাতে বাধা দেওয়ায় বিএনপি কর্মীরা তাদের বাড়িতে হামলা চালায়।
আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জানায়, আহতদের মধ্যে তিনজনের মাথায় সেলাই দিতে হয়েছে। ওসি মাসুদুর রহমান জানান, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে এবং দুইটি লিখিত অভিযোগ পেয়েছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
.png)
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন