ঢাকা   বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
ঢাকা   বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
Today বাংলা নিউজ

গৌরনদীতে জিয়া স্মৃতি মিনি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৫ | প্রিন্ট সংস্করণ

গৌরনদীতে জিয়া স্মৃতি মিনি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

বরিশালের গৌরনদীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিকে ধারণ করে আয়োজিত জিয়া স্মৃতি মিনি ফুটবল টুর্নামেন্ট এর পুরস্কার বিতরণ ও যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) বিকেলে উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের কামালাপুর পাকা মসজিদ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় যুবসমাজের বিপুল অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

কামালাপুর যুব সমাজ ঐক্য পরিষদের উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টে বিভিন্ন এলাকার যুবকদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। ফাইনাল ম্যাচ শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় এবং খেলোয়াড়দের মনোবল বাড়াতে আয়োজন করা হয় যুব সমাবেশ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল–১ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এম জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, “খেলাধুলা যুবসমাজকে সুস্থ রাখে, মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রাখে। শহীদ জিয়ার দেশপ্রেম, সততা ও আদর্শকে ধারণ করে তরুণদের জাতি গঠনে এগিয়ে আসতে হবে।” তিনি আরও জানান, খেলাধুলাভিত্তিক এ ধরনের উদ্যোগ একটি সুস্থ সমাজ নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন টুর্নামেন্টের সমন্বয়ক ও কামালাপুর যুব সমাজ ঐক্য পরিষদের প্রধান উপদেষ্টা মো. ফেরদৌস হাওলদার। তিনি বলেন, “কামালাপুরের তরুণদের এই ঐক্যবদ্ধ উদ্যোগ প্রমাণ করে, তারা শুধু খেলাধুলায় নয়—গঠনমূলক পথে নিজেদের সম্পৃক্ত রাখতে আগ্রহী।” তিনি এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—

বরিশাল জেলা (উত্তর) বিএনপির সদস্য রফিকুল ইসলাম কাজল,উপজেলা বিএনপির আহবায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব,সাবেক আহবায়ক আলহাজ্ব আবুল হোসেন মিয়া,সিনিয়র যুগ্ম আহবায়ক বদিউজ্জামান মিন্টু,যুগ্ম আহবায়ক মো. শামিম খলিফা ও মজিবুর রহমান মাস্টার, আবুল কালাম আজাদ, পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শরিফ শফিকুর রহমান স্বপন, সাবেক আহবায়ক মো. জকির শরিফ, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ হারুনুর রশিদ, খাঞ্জাপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক মো. ফজলুল হক সরদার, বরিশাল জেলা ছাত্রদলের সহসভাপতি মাসুদ রানা, পৌর যুবদল নেতা মো. রিয়াজ ভূইয়া ও মো. সিরাজ সরদারসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ।

অতিথিরা সবাই টুর্নামেন্টের সফল আয়োজনের জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান এবং খেলাধুলার মতো ইতিবাচক কার্যক্রম নিয়মিত আয়োজনের ওপর গুরুত্ব আরোপ করেন।

তারা জানান, এ ধরনের উদ্যোগ তরুণ প্রজন্মকে সঠিক পথে আগানোর অনুপ্রেরণা দেয় এবং সামাজিক বন্ধনকে আরও সুদৃঢ় করে।

বিষয় : গৌরনদী বরিশাল খাঞ্জাপুর কামালাপুর

আপনার মতামত লিখুন

Today বাংলা নিউজ

বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬

গৌরনদীতে জিয়া স্মৃতি মিনি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

প্রকাশের তারিখ : ২৬ নভেম্বর ২০২৫

featured Image

প্রধান উপদেষ্টাঃ কাজী বায়েজিদ রনি
সম্পাদক ও প্রকাশকঃ Today বাংলা নিউজ ২৪
Address: Torki, Bondor, Gournadi, Barishal
Email: todaybanglanews8@gmail.com
Mobile: +8801718854964

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত Today বাংলা নিউজ ২৪