ঢাকা   মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬
ঢাকা   মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬
Today বাংলা নিউজ

তফসিল হলেই দেশে ফিরবেন তারেক রহমান দলীয়ভাবে নিরাপত্তা প্রস্তুতি

প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৫ | প্রিন্ট সংস্করণ

তফসিল হলেই দেশে ফিরবেন তারেক রহমান দলীয়ভাবে নিরাপত্তা প্রস্তুতি
ছবিঃ সংগৃহিত তারেক রহমান

ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তফসিল প্রকাশের পরই দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান—দলীয় ঘনিষ্ঠ সূত্র এমন তথ্য জানিয়েছে। খালেদা জিয়ার সংকটাপন্ন শারীরিক অবস্থার মধ্যে তাঁর দেশে ফেরাকে নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দু তৈরি হয়েছে।

সূত্র জানায়, গণ-অভ্যুত্থানের পর নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে তফসিল ঘোষণার আগে দেশে না ফেরার সিদ্ধান্ত নিয়েছেন তারেক। স্ত্রী জোবাইদা রহমান ও কন্যা জাইমা রহমানও তাঁর সঙ্গে দেশে ফিরবেন। তাদের যুক্তরাজ্যে থাকার প্রধান কারণও ছিল তারেক রহমানকে কেন্দ্র করে নিরাপত্তা বিবেচনা।

সরকার বিশেষ কোনো পরিবারের সদস্যকে নিরাপত্তা প্রদান থেকে সরে এসেছে বলে দলীয় নেতারা মনে করছেন। আওয়ামী লীগ সরকারের আমলে বঙ্গবন্ধু পরিবারের সদস্যরা বিশেষ নিরাপত্তা পেতেন। তবে শেখ হাসিনার পতনের পর ২০২৪ সালের ২৯ আগস্ট সেই আইন বাতিল করে অন্তর্বর্তী সরকার। ফলে সরকারিভাবে বিশেষ নিরাপত্তা দেওয়ার সুযোগ এখন আর নেই।

এ অবস্থায় বিএনপি দলীয়ভাবেই তারেক রহমানের নিরাপত্তার ব্যবস্থা করছে। তাঁর জন্য আলাদা নিরাপত্তা বাহিনী গঠন করা হচ্ছে, যা দেশে ফেরার আগেই প্রস্তুত থাকবে। ইতোমধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কয়েকটি সংস্থার সঙ্গে বিএনপির প্রতিনিধিদলের বৈঠক হয়েছে। পাশাপাশি খালেদা জিয়া ও তারেক রহমানের নিরাপত্তার কথা বিবেচনায় দুটি বুলেটপ্রুফ গাড়ি কেনার উদ্যোগও নিয়েছে দল।

দেশে ফিরে গুলশান-২ এলাকার ফিরোজা ভবনের পাশের ১৯৬ নম্বর বাড়িতে উঠবেন তারেক রহমান। বাড়িটি সংস্কার ও সিসিটিভি স্থাপনের কাজ সম্পন্ন হয়েছে। বিএনপি চেয়ারপারসনের সিকিউরিটি ফোর্স বাড়িটির নিরাপত্তার দায়িত্ব পেয়েছে।

এদিকে রোববার নয়াপল্টনে সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, “এই অবস্থায় তাঁর ফেরার কোনো আপডেট নেই। উপযুক্ত মনে হলে তিনি আসবেন।”

এরই মধ্যে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানিয়েছেন, তারেক রহমান দেশে ফিরতে চাইলে এক দিনের মধ্যেই তাঁকে ট্রাভেল পাস দেওয়া সম্ভব। তাঁর দেশে ফেরা নিয়ে সরকারের পক্ষ থেকে কোনো বাধা নেই বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমও।

দলীয় সূত্র বলছে, তারেক রহমানের দেশে ফেরার দিনটিকে স্মরণীয় করে রাখতে চায় বিএনপি। সব ধরনের প্রস্তুতি শেষে আনুষ্ঠানিকভাবে দিন-তারিখ ঘোষণা করা হবে। ২০০৮ সালে চিকিৎসার জন্য লন্ডনে যাওয়ার পর টানা ১৭ বছর যুক্তরাজ্যেই অবস্থান করছেন তিনি।

বিষয় : Bnp Tarekrahman তারেক রহমান

আপনার মতামত লিখুন

Today বাংলা নিউজ

মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬

তফসিল হলেই দেশে ফিরবেন তারেক রহমান দলীয়ভাবে নিরাপত্তা প্রস্তুতি

প্রকাশের তারিখ : ০১ ডিসেম্বর ২০২৫

featured Image

প্রধান উপদেষ্টাঃ কাজী বায়েজিদ রনি
সম্পাদক ও প্রকাশকঃ Today বাংলা নিউজ ২৪
Address: Torki, Bondor, Gournadi, Barishal
Email: todaybanglanews8@gmail.com
Mobile: +8801718854964

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত Today বাংলা নিউজ ২৪