ঢাকা   মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬
ঢাকা   মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬
Today বাংলা নিউজ

বিএনপিতে যোগ দিলেন রেজা কিবরিয়া

প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৫ | প্রিন্ট সংস্করণ

বিএনপিতে যোগ দিলেন রেজা কিবরিয়া
ছবিঃ সংগৃহিত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপিতে যোগ দিয়েছেন গণঅধিকার পরিষদের প্রতিষ্ঠাতা আহ্বায়ক এবং সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়া। সোমবার (১ ডিসেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তিনি বিএনপিতে যোগদান করেন।

যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

এর আগে ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রেজা কিবরিয়া হবিগঞ্জ-১ আসন থেকে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে বিএনপির ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। নির্বাচনের আগে তিনি গণফোরামে যোগ দিয়ে সাধারণ সম্পাদকের দায়িত্ব পান। তবে তাকে কেন্দ্র করে দলটি দুই ভাগে বিভক্ত হয়।

পরে রেজা কিবরিয়া ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের সঙ্গে গণঅধিকার পরিষদ গঠন করেন এবং আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। কিন্তু সেখানেও দলটি বিভক্তির মুখে পড়ে।

রেজা কিবরিয়ার বিএনপিতে যোগদানকে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

বিষয় : বিএনপি রেজা কিবরিয়া

আপনার মতামত লিখুন

Today বাংলা নিউজ

মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬

বিএনপিতে যোগ দিলেন রেজা কিবরিয়া

প্রকাশের তারিখ : ০১ ডিসেম্বর ২০২৫

featured Image

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপিতে যোগ দিয়েছেন গণঅধিকার পরিষদের প্রতিষ্ঠাতা আহ্বায়ক এবং সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়া। সোমবার (১ ডিসেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তিনি বিএনপিতে যোগদান করেন।

যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

এর আগে ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রেজা কিবরিয়া হবিগঞ্জ-১ আসন থেকে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে বিএনপির ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। নির্বাচনের আগে তিনি গণফোরামে যোগ দিয়ে সাধারণ সম্পাদকের দায়িত্ব পান। তবে তাকে কেন্দ্র করে দলটি দুই ভাগে বিভক্ত হয়।

পরে রেজা কিবরিয়া ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের সঙ্গে গণঅধিকার পরিষদ গঠন করেন এবং আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। কিন্তু সেখানেও দলটি বিভক্তির মুখে পড়ে।

রেজা কিবরিয়ার বিএনপিতে যোগদানকে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

Today বাংলা নিউজ

প্রধান উপদেষ্টাঃ কাজী বায়েজিদ রনি
সম্পাদক ও প্রকাশকঃ Today বাংলা নিউজ ২৪
Address: Torki, Bondor, Gournadi, Barishal
Email: todaybanglanews8@gmail.com
Mobile: +8801718854964

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত Today বাংলা নিউজ ২৪