ঢাকা   মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬
ঢাকা   মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬
Today বাংলা নিউজ

কর ফাঁকি রোধে অবিলম্বে শক্তিশালী তামাককর নীতি চূড়ান্ত করার দাবি

প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৫ | প্রিন্ট সংস্করণ

কর ফাঁকি রোধে অবিলম্বে শক্তিশালী তামাককর নীতি চূড়ান্ত করার দাবি

বরিশালের গৌরনদী উপজেলার টরকি বন্দরে কর ফাঁকি রোধ ও জনস্বাস্থ্য সুরক্ষায় অবিলম্বে একটি শক্তিশালী তামাককর নীতি চূড়ান্ত করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৪ ডিসেম্বর ২০২৫) সকালে টরকি বন্দর মুক্তিযোদ্ধা সংসদের সামনে তামাক বিরোধী জোটের উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, সচেতন নাগরিক, শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, তামাক কোম্পানিগুলো দীর্ঘদিন ধরে নানাভাবে কর ফাঁকি দিয়ে আসছে, যার ফলে সরকার বিপুল রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। একই সঙ্গে সস্তা দামে তামাকজাত পণ্যের সহজলভ্যতা বাড়ায় তরুণ ও কিশোরদের মধ্যে ধূমপানের প্রবণতা উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে।

তারা আরও বলেন, তামাক ব্যবহারের কারণে দেশে প্রতিবছর অসংখ্য মানুষ নানা জটিল রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করছে। অথচ কার্যকর করনীতি ও কঠোর বাস্তবায়নের মাধ্যমে তামাকের ব্যবহার উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব। এজন্য দ্রুত সুনির্দিষ্ট, শক্তিশালী ও জনস্বার্থভিত্তিক তামাককর নীতি প্রণয়ন ও বাস্তবায়নের দাবি জানান বক্তারা।

মানববন্ধন থেকে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়—কর ফাঁকি বন্ধে তামাক খাতে স্বচ্ছতা নিশ্চিত করা, তামাকজাত পণ্যের ওপর কর বাড়ানো এবং জনস্বাস্থ্য সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার জন্য অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হোক।

এ সময় মানববন্ধনে উপস্থিত ছিলেন টিপিডিও সংস্থার নির্বাহী পরিচালক মোহাম্মদ আলী বাবু, কোষাধ্যক্ষ সুজন শরীফ, নির্বাহী সদস্য সুমন দাস, ন্যাশনাল ব্যাংক মালিক সমিতির সভাপতি মিজান সরদার, সাংবাদিক মোল্লা ফারুক হাসান, বার্থী ইউনিয়নের বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক চুন্নু সরদার, দৈনিক নয়া দিগন্ত-এর গৌরনদী প্রতিনিধি আরিফিন  রিয়াদ, সাংবাদিক খায়রুল ইসলাম, ব্যবসায়ী সালাউদ্দিন কাদেরসহ আরও অনেকে।

বিষয় : তামাককর

আপনার মতামত লিখুন

Today বাংলা নিউজ

মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬

কর ফাঁকি রোধে অবিলম্বে শক্তিশালী তামাককর নীতি চূড়ান্ত করার দাবি

প্রকাশের তারিখ : ২৪ ডিসেম্বর ২০২৫

featured Image

বরিশালের গৌরনদী উপজেলার টরকি বন্দরে কর ফাঁকি রোধ ও জনস্বাস্থ্য সুরক্ষায় অবিলম্বে একটি শক্তিশালী তামাককর নীতি চূড়ান্ত করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৪ ডিসেম্বর ২০২৫) সকালে টরকি বন্দর মুক্তিযোদ্ধা সংসদের সামনে তামাক বিরোধী জোটের উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, সচেতন নাগরিক, শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, তামাক কোম্পানিগুলো দীর্ঘদিন ধরে নানাভাবে কর ফাঁকি দিয়ে আসছে, যার ফলে সরকার বিপুল রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। একই সঙ্গে সস্তা দামে তামাকজাত পণ্যের সহজলভ্যতা বাড়ায় তরুণ ও কিশোরদের মধ্যে ধূমপানের প্রবণতা উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে।

তারা আরও বলেন, তামাক ব্যবহারের কারণে দেশে প্রতিবছর অসংখ্য মানুষ নানা জটিল রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করছে। অথচ কার্যকর করনীতি ও কঠোর বাস্তবায়নের মাধ্যমে তামাকের ব্যবহার উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব। এজন্য দ্রুত সুনির্দিষ্ট, শক্তিশালী ও জনস্বার্থভিত্তিক তামাককর নীতি প্রণয়ন ও বাস্তবায়নের দাবি জানান বক্তারা।

মানববন্ধন থেকে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়—কর ফাঁকি বন্ধে তামাক খাতে স্বচ্ছতা নিশ্চিত করা, তামাকজাত পণ্যের ওপর কর বাড়ানো এবং জনস্বাস্থ্য সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার জন্য অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হোক।

এ সময় মানববন্ধনে উপস্থিত ছিলেন টিপিডিও সংস্থার নির্বাহী পরিচালক মোহাম্মদ আলী বাবু, কোষাধ্যক্ষ সুজন শরীফ, নির্বাহী সদস্য সুমন দাস, ন্যাশনাল ব্যাংক মালিক সমিতির সভাপতি মিজান সরদার, সাংবাদিক মোল্লা ফারুক হাসান, বার্থী ইউনিয়নের বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক চুন্নু সরদার, দৈনিক নয়া দিগন্ত-এর গৌরনদী প্রতিনিধি আরিফিন  রিয়াদ, সাংবাদিক খায়রুল ইসলাম, ব্যবসায়ী সালাউদ্দিন কাদেরসহ আরও অনেকে।

Today বাংলা নিউজ

প্রধান উপদেষ্টাঃ কাজী বায়েজিদ রনি
সম্পাদক ও প্রকাশকঃ Today বাংলা নিউজ ২৪
Address: Torki, Bondor, Gournadi, Barishal
Email: todaybanglanews8@gmail.com
Mobile: +8801718854964

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত Today বাংলা নিউজ ২৪