নিরাপত্তা উদ্বেগের কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে দল পাঠাবে না বাংলাদেশ। এ সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। রোববার (আজ) ই-মেইলের মাধ্যমে আইসিসিকে বিষয়টি অবহিত করা হয়।
ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে আগামী মাসে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের নির্ধারিত ম্যাচগুলো ভারতের মাটিতে হওয়ার কথা ছিল। তবে বর্তমান নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় ভারতে খেলা সম্ভব নয় বলে জানিয়ে দিয়েছে বিসিবি। একই সঙ্গে বাংলাদেশের ম্যাচগুলোর ভেন্যু অন্য দেশে, বিশেষ করে শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার আবেদনও করেছে বোর্ড।
বিসিবির এক পরিচালক গণমাধ্যমকে জানান, আজ দুপুর ১টায় ১৭ জন পরিচালক নিয়ে অনলাইন বোর্ড সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতভাবে সিদ্ধান্ত হয় আইসিসিকে পুনরায় চিঠি দিয়ে জানানো হবে যে বাংলাদেশ ভারতে বিশ্বকাপ খেলতে যাবে না। তিনি বলেন,
যেহেতু তারা আমাদের একজন ক্রিকেটারের নিরাপত্তা দিতে পারছে না, সেখানে গোটা দলের নিরাপত্তা কীভাবে দেবে এ প্রশ্ন থেকেই যাচ্ছে। দলের সঙ্গে কোচিং স্টাফ, কর্মকর্তারা ছাড়াও অনেক সমর্থক ও সাংবাদিক ভারতে যাবেন। সবার নিরাপত্তার কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা ভারতে খেলব না, প্রয়োজনে শ্রীলঙ্কায় খেলব।
সম্প্রতি আইপিএলে কলকাতা নাইট রাইডার্স থেকে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনায় দেশের ক্রিকেটাঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। অভিযোগ ওঠে, সাম্প্রদায়িক গোষ্ঠীর চাপের মুখে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এ সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। এতে একজন ক্রিকেটারের নিরাপত্তা নিশ্চিত না হওয়ায় জাতীয় দলের নিরাপত্তা নিয়েও শঙ্কা আরও জোরালো হয়।
এ প্রেক্ষাপটে শনিবার রাতে ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা হিসেবে তিনি বিসিবিকে পুরো বিষয়টি লিখিতভাবে আইসিসিকে জানানোর নির্দেশ দিয়েছেন। তিনি আরও উল্লেখ করেন, চুক্তির আওতায় থেকেও যদি কোনো বাংলাদেশি ক্রিকেটার ভারতে খেলতে না পারেন, তাহলে জাতীয় দল সেখানে গিয়ে নিজেকে নিরাপদ মনে করবে না।
সবকিছু মিলিয়ে নিরাপত্তাই এখন বিসিবির প্রধান বিবেচ্য বিষয়। আইসিসি এ বিষয়ে কী সিদ্ধান্ত নেয়, সেদিকেই তাকিয়ে আছে দেশের ক্রিকেট অঙ্গন।
.png)
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন