ঢাকা   মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬
ঢাকা   মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬
Today বাংলা নিউজ

জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোট ছাড়ল ইসলামী আন্দোলন বাংলাদেশ

প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট সংস্করণ

জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোট ছাড়ল ইসলামী আন্দোলন বাংলাদেশ
ছবিঃ সংগৃহীত

জামায়াতের নেতৃত্বাধীন কোনো জোটে যুক্ত হচ্ছে না ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটি এককভাবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে এবং জোট থেকে সরে গিয়ে স্বতন্ত্র রাজনৈতিক অবস্থান নেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছে।

শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে রাজধানীর পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এ ঘোষণা দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান।

সংবাদ ব্রিফিংয়ে তিনি জানান, ইসলামী আন্দোলনের প্রার্থীরা মোট ২৭০টি সংসদীয় আসনে মনোনয়নপত্র দাখিল করেছিলেন। এর মধ্যে দুটি আসনে প্রার্থিতা বাতিল হয়েছে। বাকি ২৬৮টি আসনে প্রার্থিতা বহাল রয়েছে এবং সংশ্লিষ্ট সব প্রার্থীকে নির্বাচনি মাঠে সক্রিয় থাকার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে কোনো প্রার্থী যেন মনোনয়ন প্রত্যাহার না করেন, সে নির্দেশনাও দেওয়া হয়েছে।

মাওলানা গাজী আতাউর রহমান বলেন, ইসলামী আন্দোলন ইসলাম প্রতিষ্ঠাকে ইবাদত হিসেবে মনে করে রাজনীতি করে। এ কারণে দলের নেতাকর্মীদের মধ্যে কোনো হতাশা নেই। পথচলা সহজ না হলেও তারা ক্ষমতার রাজনীতিতে বিশ্বাসী নন; নীতি ও আদর্শের রাজনীতিই তাদের মূল লক্ষ্য। তিনি অভিযোগ করেন, ১১ দলীয় জোটে থাকাকালে ইনসাফের প্রশ্নে ইসলামী আন্দোলন বৈরিতার শিকার হয়েছে।

তিনি আরও জানান, ২৬৮ আসনের বাইরে বাকি ৩২টি আসনেও ইসলামী আন্দোলন বাংলাদেশ সমর্থন দেবে। তবে কোন আসনে কাকে সমর্থন দেওয়া হবে, তা এখনো চূড়ান্ত হয়নি। নীতি ও আদর্শের সঙ্গে মিল আছে—এমন প্রার্থীদেরই সমর্থন দেওয়া হবে এবং কোনো আসন সমর্থনহীন রাখা হবে না।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বাংলাদেশ জামায়াতে ইসলামী-র নেতৃত্বাধীন জোট থেকে ইসলামী আন্দোলনের সরে দাঁড়ানো ইসলামপন্থী রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে। এককভাবে বিপুলসংখ্যক আসনে প্রার্থী দেওয়ার ঘোষণায় নির্বাচনি রাজনীতিতে দলটির অবস্থান আরও স্পষ্ট হলো।

বিষয় : ইসলামী আন্দোলন জামায়াতে ইসলামী

আপনার মতামত লিখুন

Today বাংলা নিউজ

মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬

জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোট ছাড়ল ইসলামী আন্দোলন বাংলাদেশ

প্রকাশের তারিখ : ১৬ জানুয়ারি ২০২৬

featured Image

জামায়াতের নেতৃত্বাধীন কোনো জোটে যুক্ত হচ্ছে না ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটি এককভাবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে এবং জোট থেকে সরে গিয়ে স্বতন্ত্র রাজনৈতিক অবস্থান নেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছে।

শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে রাজধানীর পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এ ঘোষণা দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান।

সংবাদ ব্রিফিংয়ে তিনি জানান, ইসলামী আন্দোলনের প্রার্থীরা মোট ২৭০টি সংসদীয় আসনে মনোনয়নপত্র দাখিল করেছিলেন। এর মধ্যে দুটি আসনে প্রার্থিতা বাতিল হয়েছে। বাকি ২৬৮টি আসনে প্রার্থিতা বহাল রয়েছে এবং সংশ্লিষ্ট সব প্রার্থীকে নির্বাচনি মাঠে সক্রিয় থাকার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে কোনো প্রার্থী যেন মনোনয়ন প্রত্যাহার না করেন, সে নির্দেশনাও দেওয়া হয়েছে।

মাওলানা গাজী আতাউর রহমান বলেন, ইসলামী আন্দোলন ইসলাম প্রতিষ্ঠাকে ইবাদত হিসেবে মনে করে রাজনীতি করে। এ কারণে দলের নেতাকর্মীদের মধ্যে কোনো হতাশা নেই। পথচলা সহজ না হলেও তারা ক্ষমতার রাজনীতিতে বিশ্বাসী নন; নীতি ও আদর্শের রাজনীতিই তাদের মূল লক্ষ্য। তিনি অভিযোগ করেন, ১১ দলীয় জোটে থাকাকালে ইনসাফের প্রশ্নে ইসলামী আন্দোলন বৈরিতার শিকার হয়েছে।

তিনি আরও জানান, ২৬৮ আসনের বাইরে বাকি ৩২টি আসনেও ইসলামী আন্দোলন বাংলাদেশ সমর্থন দেবে। তবে কোন আসনে কাকে সমর্থন দেওয়া হবে, তা এখনো চূড়ান্ত হয়নি। নীতি ও আদর্শের সঙ্গে মিল আছে—এমন প্রার্থীদেরই সমর্থন দেওয়া হবে এবং কোনো আসন সমর্থনহীন রাখা হবে না।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বাংলাদেশ জামায়াতে ইসলামী-র নেতৃত্বাধীন জোট থেকে ইসলামী আন্দোলনের সরে দাঁড়ানো ইসলামপন্থী রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে। এককভাবে বিপুলসংখ্যক আসনে প্রার্থী দেওয়ার ঘোষণায় নির্বাচনি রাজনীতিতে দলটির অবস্থান আরও স্পষ্ট হলো।

Today বাংলা নিউজ

প্রধান উপদেষ্টাঃ কাজী বায়েজিদ রনি
সম্পাদক ও প্রকাশকঃ Today বাংলা নিউজ ২৪
Address: Torki, Bondor, Gournadi, Barishal
Email: todaybanglanews8@gmail.com
Mobile: +8801718854964

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত Today বাংলা নিউজ ২৪