বরিশালের গৌরনদীতে শহীদ রাষ্ট্রপতি প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছোট ছেলে মরহুম আরাফাত রহমান কোকোর স্মরণে আয়োজিত "আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৫/২৬"-এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৮ জানুয়ারি ২০২৬) বিকেল ৩টায় বার্থী ডিগ্রি কলেজ মাঠ প্রাঙ্গণে এ ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়।
উৎসবমুখর পরিবেশে আয়োজিত ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে মাঠজুড়ে ছিল দর্শকদের ব্যাপক উপস্থিতি ও প্রাণচাঞ্চল্য। খেলাকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে দেখা যায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।
ফাইনাল ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য এম জহির উদ্দিন স্বপন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক সরোয়ার আলম বিপ্লব, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু, উপজেলা বিএনপির সদস্য সচিব জহির সাজ্জাদ হান্নান শরীফ, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক জাকির হোসেন শরীফ এবং পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শরীফ স্বপন।
এছাড়াও উপস্থিত ছিলেন বার্থী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান মিন্টু, বরিশাল জেলা যুবদলের সদস্য তারিকুল ইসলাম কাফি, বার্থী ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক চুন্নু সরদার ও ছাদি মিরা, বরিশাল জেলা ছাত্রদলের সহ-সভাপতি ইমরান খান, গৌরনদী কলেজ শাখা ছাত্রদলের সাবেক আহ্বায়ক ইমতিয়াজ পারভেজ ও ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক আল আমিন তালুকদারসহ অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রধান অতিথি এম জহির উদ্দিন স্বপন বলেন, মরহুম আরাফাত রহমান কোকো ছিলেন একজন ক্রীড়াপ্রেমী মানুষ। তাঁর স্মরণে আয়োজিত এই ফুটবল টুর্নামেন্ট তরুণ সমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলবে এবং মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আয়োজকদের এই উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া ও সামাজিক আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।
ফাইনাল ম্যাচ শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেওয়া হয়। সার্বিকভাবে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ সম্পন্ন হয়, যা স্থানীয় ক্রীড়াঙ্গনে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
.png)
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন