ঢাকা   মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬
ঢাকা   মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬
Today বাংলা নিউজ

ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে : এ্যানি

ছবিঃ সংগৃহীত

নিজের ভোট প্রদান শেষে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য প্রার্থী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। তিনি দাবি করেছেন, লক্ষ্মীপুর-৩ আসনে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে এবং ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় লক্ষ্মীপুর পৌরসভার লামচরী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে নিজের ভোট প্রদান করেন এ্যানি। সংশ্লিষ্ট কক্ষে তিনি প্রথম ভোটার হিসেবে ব্যালট পেপারে ভোট দেন।

ভোট প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, দীর্ঘ অপেক্ষার পর আমরা একটি সুন্দর ও শান্তিপূর্ণ ভোটের পরিবেশ পেয়েছি। এই পরিবেশের মাধ্যমে দেশবাসী তাদের ভোটাধিকার প্রয়োগ করতে যাচ্ছে। আমি বিশ্বাস করি, এই শান্তিপূর্ণ পরিবেশ দিনভর অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, এই শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়েই আমরা জনগণের কাঙ্ক্ষিত নেতৃত্ব প্রতিষ্ঠা করতে চাই। এমন প্রতিনিধি নির্বাচিত হবে, যারা লক্ষ্মীপুরবাসীকে ঐক্যবদ্ধ রাখবে এবং আগামীর উন্নয়নের ধারাকে এগিয়ে নেবে। আমি সবসময় জনগণের পাশে ছিলাম, ভবিষ্যতেও সবার পাশে থাকবো।

এ সময় বিএনপির প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কারী ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপীসহ দলীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, লক্ষ্মীপুর-৩ আসনে বিএনপির প্রার্থী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ও জামায়াত প্রার্থী রেজাউল করিমসহ মোট ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এ আসনে বিএনপি ও জামায়াত প্রার্থীর মধ্যেই মূল প্রতিদ্বন্দ্বিতা হবে।

বিষয় : এ্যানি ধানের শীষ গণজোয়ার

আপনার মতামত লিখুন

Today বাংলা নিউজ

মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬

ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে : এ্যানি

প্রকাশের তারিখ : ১২ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

নিজের ভোট প্রদান শেষে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য প্রার্থী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। তিনি দাবি করেছেন, লক্ষ্মীপুর-৩ আসনে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে এবং ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় লক্ষ্মীপুর পৌরসভার লামচরী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে নিজের ভোট প্রদান করেন এ্যানি। সংশ্লিষ্ট কক্ষে তিনি প্রথম ভোটার হিসেবে ব্যালট পেপারে ভোট দেন।

ভোট প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, দীর্ঘ অপেক্ষার পর আমরা একটি সুন্দর ও শান্তিপূর্ণ ভোটের পরিবেশ পেয়েছি। এই পরিবেশের মাধ্যমে দেশবাসী তাদের ভোটাধিকার প্রয়োগ করতে যাচ্ছে। আমি বিশ্বাস করি, এই শান্তিপূর্ণ পরিবেশ দিনভর অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, এই শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়েই আমরা জনগণের কাঙ্ক্ষিত নেতৃত্ব প্রতিষ্ঠা করতে চাই। এমন প্রতিনিধি নির্বাচিত হবে, যারা লক্ষ্মীপুরবাসীকে ঐক্যবদ্ধ রাখবে এবং আগামীর উন্নয়নের ধারাকে এগিয়ে নেবে। আমি সবসময় জনগণের পাশে ছিলাম, ভবিষ্যতেও সবার পাশে থাকবো।

এ সময় বিএনপির প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কারী ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপীসহ দলীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, লক্ষ্মীপুর-৩ আসনে বিএনপির প্রার্থী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ও জামায়াত প্রার্থী রেজাউল করিমসহ মোট ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এ আসনে বিএনপি ও জামায়াত প্রার্থীর মধ্যেই মূল প্রতিদ্বন্দ্বিতা হবে।

Today বাংলা নিউজ

প্রধান উপদেষ্টাঃ কাজী বায়েজিদ রনি
সম্পাদক ও প্রকাশকঃ Today বাংলা নিউজ ২৪
Address: Torki, Bondor, Gournadi, Barishal
Email: todaybanglanews8@gmail.com
Mobile: +8801718854964

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত Today বাংলা নিউজ ২৪