ঢাকা   মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬
ঢাকা   মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬
Today বাংলা নিউজ

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘পুনঃভর্তি ফি’ আদায় বন্ধ: হাইকোর্ট

ছবিঃ সংগৃহীত

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে একবার ভর্তির পর পরবর্তী শ্রেণিতে উন্নীত হওয়ার সময় পুনরায় ভর্তি ফি আদায় করা যাবে না এমন নির্দেশ দিয়েছেন বাংলাদেশ হাইকোর্ট। বুধবার (১৮ ফেব্রুয়ারি) দেওয়া এক রায়ে আদালত এ আদেশ দেন।

রায়ে বলা হয়, একই শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিতভাবে অধ্যয়নরত কোনো শিক্ষার্থী বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এক শ্রেণি থেকে পরবর্তী শ্রেণিতে উন্নীত হলে তাকে নতুন করে ভর্তি দেখিয়ে ‘পুনঃভর্তি ফি’ নেওয়া যাবে না। আদালত এ ধরনের আদায়কে অনৈতিক ও অযৌক্তিক হিসেবে অভিহিত করেন।

এর আগে গত ২৫ জানুয়ারি পুনঃভর্তি ফি বাতিল চেয়ে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় একটি রিট দায়ের করে বেসরকারি সংস্থা বাংলাদেশ আইন ও অধিকার এইড। রিট আবেদনে বলা হয়, দেশের শিক্ষা ব্যবস্থায় বছরের পর বছর ধরে চলমান সবচেয়ে ‘ভয়াবহ ও নীরব শোষণের নাম পুনঃভর্তি ফি’।

রিটের শুনানি শেষে আদালত এ রায় প্রদান করেন। সংশ্লিষ্টরা মনে করছেন, এ রায় কার্যকর হলে অভিভাবকদের আর্থিক চাপ কমবে এবং শিক্ষাপ্রতিষ্ঠানে অতিরিক্ত ফি আদায়ের প্রবণতা নিয়ন্ত্রণে আসবে।

আপনার মতামত লিখুন

Today বাংলা নিউজ

মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘পুনঃভর্তি ফি’ আদায় বন্ধ: হাইকোর্ট

প্রকাশের তারিখ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে একবার ভর্তির পর পরবর্তী শ্রেণিতে উন্নীত হওয়ার সময় পুনরায় ভর্তি ফি আদায় করা যাবে না এমন নির্দেশ দিয়েছেন বাংলাদেশ হাইকোর্ট। বুধবার (১৮ ফেব্রুয়ারি) দেওয়া এক রায়ে আদালত এ আদেশ দেন।

রায়ে বলা হয়, একই শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিতভাবে অধ্যয়নরত কোনো শিক্ষার্থী বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এক শ্রেণি থেকে পরবর্তী শ্রেণিতে উন্নীত হলে তাকে নতুন করে ভর্তি দেখিয়ে ‘পুনঃভর্তি ফি’ নেওয়া যাবে না। আদালত এ ধরনের আদায়কে অনৈতিক ও অযৌক্তিক হিসেবে অভিহিত করেন।

এর আগে গত ২৫ জানুয়ারি পুনঃভর্তি ফি বাতিল চেয়ে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় একটি রিট দায়ের করে বেসরকারি সংস্থা বাংলাদেশ আইন ও অধিকার এইড। রিট আবেদনে বলা হয়, দেশের শিক্ষা ব্যবস্থায় বছরের পর বছর ধরে চলমান সবচেয়ে ‘ভয়াবহ ও নীরব শোষণের নাম পুনঃভর্তি ফি’।

রিটের শুনানি শেষে আদালত এ রায় প্রদান করেন। সংশ্লিষ্টরা মনে করছেন, এ রায় কার্যকর হলে অভিভাবকদের আর্থিক চাপ কমবে এবং শিক্ষাপ্রতিষ্ঠানে অতিরিক্ত ফি আদায়ের প্রবণতা নিয়ন্ত্রণে আসবে।

Today বাংলা নিউজ

প্রধান উপদেষ্টাঃ কাজী বায়েজিদ রনি
সম্পাদক ও প্রকাশকঃ Today বাংলা নিউজ ২৪
Address: Torki, Bondor, Gournadi, Barishal
Email: todaybanglanews8@gmail.com
Mobile: +8801718854964

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত Today বাংলা নিউজ ২৪