পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় হামলার ঘটনায় বিএনপির পাঁচ নেতাকর্মী আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার পত্তাশী ইউনিয়নের বাজার এলাকার পঞ্চায়েত বাড়ির ব্রিজ সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন পত্তাশী ইউনিয়ন মৎস্যজীবী দলের সভাপতি মো. নজরুল ইসলাম ফকির (৫৫), স্বেচ্ছাসেবক দলের ইউনিয়ন সভাপতি জাহিদ হোসেন (৩৮), ২নং ওয়ার্ডের বাসিন্দা মো. নাহিদ হোসেন (১৮), নাছির উদ্দীন ফকির (৫০) ও নাইম হোসেন (২৮)।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাত সাড়ে ৯টার দিকে পত্তাশী বাজার এলাকায় হঠাৎ ডাকচিৎকার শুনে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে পাঁচজনকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তাদের উদ্ধার করে ইন্দুরকানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য পিরোজপুর জেলা হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তারা জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আহত জাহিদ হোসেন ও নাছির উদ্দীন ফকিরের অভিযোগ, পত্তাশী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নাসির উদ্দীন টুকুর নেতৃত্বে ৮–১০ জন অতর্কিত হামলা চালায়। তাদের দাবি, রাজনৈতিক বিরোধ ও পূর্বের ঘটনার জের ধরে এ হামলা করা হয়েছে।
তবে অভিযুক্ত নাসির উদ্দীন টুকু অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি মারামারি থামাতে গিয়ে নিজেই আহত হয়েছেন এবং তাকে মিথ্যা অভিযোগে জড়ানো হচ্ছে।
ইন্দুরকানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামীম হাওলাদার জানান, আহতরা জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ভুক্তভোগীরা লিখিত অভিযোগ দেওয়ার কথা জানিয়েছেন। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিষয় : বরিশাল নিষিদ্ধ আওয়ামী লীগ
.png)
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২২ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন