লেবাননের প্রভাবশালী শিয়া সংগঠন হেজবুল্লাহ ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা দিয়েছে। সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছে, এই হামলার বিরুদ্ধে তারা ‘উপযুক্ত জবাব’ দেবে।
এক বিবৃতিতে হেজবুল্লাহর মহাসচিব নাইম কাসেম ইরানে হামলাকে তীব্র নিন্দা জানিয়ে বলেন, এটি একটি গুরুতর আগ্রাসন। তিনি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি-এর ওপর হামলা চালিয়ে ‘অপরাধের চূড়ান্ত সীমা’ অতিক্রম করেছে।
নাইম কাসেম বলেন “আল্লাহর নির্দেশনা ও সমর্থনের ওপর আস্থা রেখে আমরা এই আগ্রাসন মোকাবেলায় আমাদের কর্তব্য পালন করব।”
রাজনৈতিকভাবে প্রভাবশালী এই সংগঠনটি লেবাননের অন্যতম শক্তিশালী সশস্ত্র বাহিনী নিয়ন্ত্রণ করে বলে পরিচিত। বিভিন্ন আন্তর্জাতিক বিশ্লেষকের মতে, হেজবুল্লাহর পেছনে ইরানের প্রত্যক্ষ সমর্থন রয়েছে।
এ ঘটনার পর মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। আন্তর্জাতিক মহল পরিস্থিতির দিকে গভীর নজর রাখছে।
বিষয় : আমেরিকা ইরান যুদ্ধ হিজবুল্লাহ
.png)
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ০২ মার্চ ২০২৬
লেবাননের প্রভাবশালী শিয়া সংগঠন হেজবুল্লাহ ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা দিয়েছে। সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছে, এই হামলার বিরুদ্ধে তারা ‘উপযুক্ত জবাব’ দেবে।
এক বিবৃতিতে হেজবুল্লাহর মহাসচিব নাইম কাসেম ইরানে হামলাকে তীব্র নিন্দা জানিয়ে বলেন, এটি একটি গুরুতর আগ্রাসন। তিনি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি-এর ওপর হামলা চালিয়ে ‘অপরাধের চূড়ান্ত সীমা’ অতিক্রম করেছে।
নাইম কাসেম বলেন “আল্লাহর নির্দেশনা ও সমর্থনের ওপর আস্থা রেখে আমরা এই আগ্রাসন মোকাবেলায় আমাদের কর্তব্য পালন করব।”
রাজনৈতিকভাবে প্রভাবশালী এই সংগঠনটি লেবাননের অন্যতম শক্তিশালী সশস্ত্র বাহিনী নিয়ন্ত্রণ করে বলে পরিচিত। বিভিন্ন আন্তর্জাতিক বিশ্লেষকের মতে, হেজবুল্লাহর পেছনে ইরানের প্রত্যক্ষ সমর্থন রয়েছে।
এ ঘটনার পর মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। আন্তর্জাতিক মহল পরিস্থিতির দিকে গভীর নজর রাখছে।
.png)
আপনার মতামত লিখুন