প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস উদ্দিন আহমেদকে অপরাধমূলক ভয়ভীতি দেখানো ও মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে আদালতে মামলার আবেদন করা হয়েছে।
রোববার (৮ মার্চ) সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে এ মামলার আবেদন করেন রমনা থানা বিএনপির সভাপতি আশরাফুল ইসলাম।
বাদীপক্ষের আইনজীবী মো. আমিরুল ইসলাম আমির বিষয়টি নিশ্চিত করে জানান, ইতিমধ্যে আদালতে মামলার আবেদন জমা দেওয়া হয়েছে। সকাল ১১টার দিকে এ আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
মামলার আবেদনে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাসীরুদ্দীন পাটওয়ারী শাপলা কলি প্রতীক নিয়ে নির্বাচন করে মির্জা আব্বাসের কাছে বিপুল ভোটে পরাজিত হন। এরপর থেকেই তিনি বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন গণমাধ্যমে মির্জা আব্বাসকে নিয়ে মিথ্যা ও মানহানিকর বক্তব্য দিয়ে আসছেন।
অভিযোগে উল্লেখ করা হয়, সর্বশেষ গত ৫ মার্চ ফেসবুকে নাসীরুদ্দীন পাটওয়ারীর দেওয়া একটি বক্তব্য বিভিন্ন অনলাইন সংবাদমাধ্যমে প্রকাশিত হয়। সেখানে তিনি মির্জা আব্বাসকে নিয়ে আপত্তিকর ও মানহানিকর মন্তব্য করেছেন বলে দাবি করা হয়েছে।
বাদীর দাবি, এসব বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইউটিউবে ছড়িয়ে পড়ে মির্জা আব্বাসের সম্মানহানি ঘটিয়েছে। এছাড়া উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার রাজনৈতিক সুনাম ক্ষুণ্ণ করার জন্যই এসব বক্তব্য প্রচার করা হয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
মামলার আবেদনে আরও বলা হয়, নাসীরুদ্দীন পাটওয়ারীর এমন বক্তব্য শিষ্টাচার ও সভ্যতার পরিপন্থী এবং তা মিথ্যা ও বানোয়াট হওয়ায় আইনি প্রতিকার চাওয়া হয়েছে।
.png)
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন