পবিত্র মাহে রমজান উপলক্ষে বরিশালের গৌরনদী উপজেলায় জনপ্রিয় অনলাইন সংবাদমাধ্যম ‘দৈনিক ভোরের নিউজ’ ও ‘নিউজ ফেয়ারী’র উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে স্থানীয় সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের অংশগ্রহণে এক আন্তরিক মিলনমেলার পরিবেশ সৃষ্টি হয়।
মঙ্গলবার (১০ মার্চ) পবিত্র রমজানের ২০ তারিখ সন্ধ্যায় গৌরনদী বাসস্ট্যান্ড এলাকার বনলতা রেস্টুরেন্ট অ্যান্ড পেস্ট্রি শপে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক ভোরের নিউজের বার্তা সম্পাদক মোঃ ইয়াদুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী প্রেস ক্লাবের সভাপতি মোঃ জহুরুল ইসলাম জহির।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা প্রতিনিধি মাই টিভি মোঃ গিয়াস উদ্দিন মিয়া, বরিশাল জেলা ব্যুরো প্রধান দৈনিক জনকণ্ঠের মোঃ খোকন আহমেদ হীরা, গৌরনদী উপজেলা প্রতিনিধি বরিশাল বার্তার মোঃ লোকমান আহমেদ রাজু, সুমন তালুকদার, বরিশাল রিপোর্টার দৈনিক বাংলাদেশ এবং দৈনিক মানবকণ্ঠের গৌরনদী প্রতিনিধি মোঃ মাকসুদ আলী সুমন।
এ সময় আরও উপস্থিত ছিলেন সাংবাদিক মোঃ জসিম আহমেদ, মোঃ রুহুল আমিন, মোঃ আব্দুল্লাহ নোমান, মোঃ কাজী হেলাল, মোঃ সিফাত উল্লাহ, আব্দুল্লাহসহ আরও অনেকে।
ইফতার মাহফিলে উপস্থিত বক্তারা বলেন, পবিত্র রমজান মাস আত্মশুদ্ধি, সংযম ও পারস্পরিক সম্প্রীতির শিক্ষা দেয়। এ ধরনের আয়োজন সাংবাদিকদের মধ্যে সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ আরও জোরদার করে এবং সামাজিক বন্ধনকে শক্তিশালী করে।
অনুষ্ঠানের শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে উপস্থিত অতিথি ও সাংবাদিকরা একসঙ্গে ইফতার করেন।
বিষয় : গৌরনদী দৈনিক ভোরের নিউজ
.png)
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১০ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন