ঢাকা   শনিবার, ০৬ জুন ২০২৬
ঢাকা   শনিবার, ০৬ জুন ২০২৬
Today বাংলা নিউজ

গৌরনদীতে চুন্নু সিকদারের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

পবিত্র মাহে রমজান উপলক্ষে বরিশালের গৌরনদী পৌরসভার ৬নং ওয়ার্ডে সম্ভাব্য কাউন্সিল প্রার্থী মোঃ চুন্নু সিকদারের উদ্যোগে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১১ মার্চ) বিকেলে গৌরনদী পৌরসভার উত্তর বিজয়পুর এলাকায় নিজ বাসভবনে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং এলাকার বিপুল সংখ্যক মুসল্লি ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা উত্তর বিএনপির সদস্য সচিব মোঃ মিজানুর রহমান খান মুকুল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী পৌরসভার সাবেক মেয়র মোঃ আলাউদ্দিন ভুইঁয়া।

এছাড়াও উপস্থিত ছিলেন গৌরনদী পৌর যুবদলের আহ্বায়ক মোঃ জাকির হোসেন বাচ্চু, যুবদল নেতা মোঃ রিয়াজ ভুইয়া, মোঃ শামীম মিয়া, মোঃ রফিক চোকদার, মোঃ দেলোয়ারসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গৌরনদী পৌরসভার ৬নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিল প্রার্থী মোঃ চুন্নু সিকদার পৌর বিএনপির সদস্য।

অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, কেউ যদি ভোটার কার্ড বা ছবি চেয়ে ফ্যামিলি/কৃষি কার্ড করে দেওয়ার কথা বলে, তাহলে সতর্ক থাকবেন। কোনো অবস্থাতেই কাউকে টাকা-পয়সা দেবেন না।

বক্তারা তাদের বক্তব্যে পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। পরে ইফতারের পূর্বে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

ইফতার মাহফিলে এলাকার বিপুল সংখ্যক মুসল্লি ও স্থানীয় জনগণের উপস্থিতিতে পুরো অনুষ্ঠানটি এক আন্তরিক মিলনমেলায় পরিণত হয়।

বিষয় : গৌরনদী বরিশাল চূর্ণ শিকদার

আপনার মতামত লিখুন

Today বাংলা নিউজ

শনিবার, ০৬ জুন ২০২৬

গৌরনদীতে চুন্নু সিকদারের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১১ মার্চ ২০২৬

featured Image

পবিত্র মাহে রমজান উপলক্ষে বরিশালের গৌরনদী পৌরসভার ৬নং ওয়ার্ডে সম্ভাব্য কাউন্সিল প্রার্থী মোঃ চুন্নু সিকদারের উদ্যোগে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১১ মার্চ) বিকেলে গৌরনদী পৌরসভার উত্তর বিজয়পুর এলাকায় নিজ বাসভবনে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং এলাকার বিপুল সংখ্যক মুসল্লি ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা উত্তর বিএনপির সদস্য সচিব মোঃ মিজানুর রহমান খান মুকুল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী পৌরসভার সাবেক মেয়র মোঃ আলাউদ্দিন ভুইঁয়া।

এছাড়াও উপস্থিত ছিলেন গৌরনদী পৌর যুবদলের আহ্বায়ক মোঃ জাকির হোসেন বাচ্চু, যুবদল নেতা মোঃ রিয়াজ ভুইয়া, মোঃ শামীম মিয়া, মোঃ রফিক চোকদার, মোঃ দেলোয়ারসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গৌরনদী পৌরসভার ৬নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিল প্রার্থী মোঃ চুন্নু সিকদার পৌর বিএনপির সদস্য।

অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, কেউ যদি ভোটার কার্ড বা ছবি চেয়ে ফ্যামিলি/কৃষি কার্ড করে দেওয়ার কথা বলে, তাহলে সতর্ক থাকবেন। কোনো অবস্থাতেই কাউকে টাকা-পয়সা দেবেন না।

বক্তারা তাদের বক্তব্যে পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। পরে ইফতারের পূর্বে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

ইফতার মাহফিলে এলাকার বিপুল সংখ্যক মুসল্লি ও স্থানীয় জনগণের উপস্থিতিতে পুরো অনুষ্ঠানটি এক আন্তরিক মিলনমেলায় পরিণত হয়।

Today বাংলা নিউজ

প্রধান উপদেষ্টাঃ কাজী বায়েজিদ রনি
সম্পাদক ও প্রকাশকঃ Today বাংলা নিউজ ২৪
Address: Torki, Bondor, Gournadi, Barishal
Email: todaybanglanews8@gmail.com
Mobile: +8801718854964

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত Today বাংলা নিউজ ২৪