ঢাকা   বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
ঢাকা   বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
Today বাংলা নিউজ

গৌরনদীতে ব্লাড ডোনার্স ক্লাবের উদ্যোগে অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ

ছবিঃ সংগৃহীত

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সমাজের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন গৌরনদী ব্লাড ডোনার্স ক্লাব। সংগঠনটির উদ্যোগে প্রায় সাড়ে তিনশত (৩৫০) পরিবারের মাঝে ঈদ সামগ্রী ও ইফতার বিতরণ করা হয়েছে। এই মানবিক উদ্যোগ স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

মঙ্গলবার (১৭ মার্চ) বিকেল ৫টায় গৌরনদী ব্লাড ডোনার্স ক্লাবের অস্থায়ী কার্যালয়ে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়। ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এবং সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানোর লক্ষ্যে এ আয়োজন করা হয় বলে জানিয়েছেন আয়োজকরা।

বিতরণকৃত ঈদ সামগ্রীর প্যাকেজে ছিল চিনি, সেমাই, প্যাকেটজাত দুধ, আলু, পিয়াজ, নুডুলস এবং মেহেদীসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী। এছাড়াও উপস্থিত রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করা হয়, যা অংশগ্রহণকারীদের মাঝে এক ভিন্নধর্মী আবহ তৈরি করে।

সংগঠনের সভাপতি কাজী সুজনের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইব্রাহীম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসান।

অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, এ ধরনের স্বেচ্ছাসেবী উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তরুণদের এ ধরনের মানবিক কাজে এগিয়ে আসা সত্যিই প্রশংসনীয়। তিনি ভবিষ্যতেও সংগঠনটির এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

বিশেষ অতিথি তার বক্তব্যে বলেন মানবতার সেবায় নিয়োজিত এই সংগঠনটি শুধু রক্তদান নয়, বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের পাশে দাঁড়িয়ে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।

এসময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের পরিচালক ইমরান ইবনে আসিব, সাধারণ সম্পাদক সানাউল হক, সহ-সভাপতি শ্রাবনী দাস ও কাজী রুমন, অর্থ সম্পাদক ইব্রাহীম খলিফা, যুগ্ম সাধারণ সম্পাদক রাসেলসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

সংগঠনের নেতৃবৃন্দ জানান, গৌরনদী ব্লাড ডোনার্স ক্লাব দীর্ঘদিন ধরে রক্তদানের পাশাপাশি বিভিন্ন মানবিক ও সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। করোনা মহামারির সময় থেকে শুরু করে প্রাকৃতিক দুর্যোগ এবং বিশেষ দিবসগুলোতে তারা অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে।

স্থানীয় উপকারভোগীরা এ উদ্যোগে সন্তোষ প্রকাশ করে বলেন, ঈদের আগে এমন সহায়তা পেয়ে আমরা অনেক উপকৃত হয়েছি। এতে আমাদের পরিবারের ঈদের আনন্দ আরও বাড়বে।

সমাজের সচেতন মহল মনে করছেন এ ধরনের উদ্যোগ সমাজে সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ভবিষ্যতে আরও বেশি সংগঠন এভাবে এগিয়ে এলে সমাজে দারিদ্র্য বিমোচন ও মানবিক সহায়তা কার্যক্রম আরও বেগবান হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

বিষয় : gournadi গৌরনদী ব্লাড ডোনার্স ক্লাব ৩৫০ পরিবারে ঈদ সামগ্রী

আপনার মতামত লিখুন

Today বাংলা নিউজ

বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬

গৌরনদীতে ব্লাড ডোনার্স ক্লাবের উদ্যোগে অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ

প্রকাশের তারিখ : ১৮ মার্চ ২০২৬

featured Image

প্রধান উপদেষ্টাঃ কাজী বায়েজিদ রনি
সম্পাদক ও প্রকাশকঃ Today বাংলা নিউজ ২৪
Address: Torki, Bondor, Gournadi, Barishal
Email: todaybanglanews8@gmail.com
Mobile: +8801718854964

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত Today বাংলা নিউজ ২৪