ঢাকা   শনিবার, ০৬ জুন ২০২৬
ঢাকা   শনিবার, ০৬ জুন ২০২৬
Today বাংলা নিউজ

সৌদিতে ঈদের চাঁদ দেখা নিয়ে সর্বশেষ তথ্য

ছবিঃ সংগৃহীত

পবিত্র ঈদুল ফিতর দোরগোড়ায় কড়া নাড়ছে। ইতোমধ্যে রাজধানী ছেড়ে গ্রামে ফিরতে শুরু করেছে মানুষ। মঙ্গলবার (১৭ মার্চ) থেকে সরকারি ছুটি শুরু হওয়ায় দেশজুড়ে বইছে উৎসবের আমেজ। তবে সবার মনে এখন একটাই প্রশ্ন ঈদ কবে?

জ্যোতির্বিজ্ঞানীদের তথ্যমতে, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আগামী ২০ মার্চ (শুক্রবার) ঈদুল ফিতর উদ্‌যাপিত হতে পারে। এমিরেটস অ্যাস্ট্রোনমি সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানিয়েছেন, এবার আরব বিশ্বে রমজান ৩০ দিন পূর্ণ হওয়ার সম্ভাবনাই বেশি।

তিনি বলেন, ১৮ মার্চ (বুধবার) আরব বিশ্বের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা খুবই কম। এ কারণে ২০ মার্চ ঈদ হওয়ার সম্ভাবনাই বেশি। তবে সৌদি সুপ্রিম কোর্ট দেশটির নাগরিকদের ওই দিন সন্ধ্যায় চাঁদ দেখার আহ্বান জানিয়েছে। যদি সেদিন চাঁদ দেখা যায়, তাহলে ১৯ মার্চ (বৃহস্পতিবার) ঈদ উদ্‌যাপিত হবে; না হলে ২০ মার্চ।

অন্যদিকে, ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশে সাধারণত মধ্যপ্রাচ্যের একদিন পর ঈদ পালিত হয়। সেই হিসেবে দেশে আগামী ২১ মার্চ (শনিবার) ঈদুল ফিতর উদ্‌যাপনের সম্ভাবনাই বেশি।

বিষয় : সৌদিতে ঈদের চাঁদ দেখা নিয়ে সর্বশেষ তথ্য পবিত্র ঈদুল ফিতর

আপনার মতামত লিখুন

Today বাংলা নিউজ

শনিবার, ০৬ জুন ২০২৬

সৌদিতে ঈদের চাঁদ দেখা নিয়ে সর্বশেষ তথ্য

প্রকাশের তারিখ : ১৮ মার্চ ২০২৬

featured Image

পবিত্র ঈদুল ফিতর দোরগোড়ায় কড়া নাড়ছে। ইতোমধ্যে রাজধানী ছেড়ে গ্রামে ফিরতে শুরু করেছে মানুষ। মঙ্গলবার (১৭ মার্চ) থেকে সরকারি ছুটি শুরু হওয়ায় দেশজুড়ে বইছে উৎসবের আমেজ। তবে সবার মনে এখন একটাই প্রশ্ন ঈদ কবে?

জ্যোতির্বিজ্ঞানীদের তথ্যমতে, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আগামী ২০ মার্চ (শুক্রবার) ঈদুল ফিতর উদ্‌যাপিত হতে পারে। এমিরেটস অ্যাস্ট্রোনমি সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানিয়েছেন, এবার আরব বিশ্বে রমজান ৩০ দিন পূর্ণ হওয়ার সম্ভাবনাই বেশি।

তিনি বলেন, ১৮ মার্চ (বুধবার) আরব বিশ্বের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা খুবই কম। এ কারণে ২০ মার্চ ঈদ হওয়ার সম্ভাবনাই বেশি। তবে সৌদি সুপ্রিম কোর্ট দেশটির নাগরিকদের ওই দিন সন্ধ্যায় চাঁদ দেখার আহ্বান জানিয়েছে। যদি সেদিন চাঁদ দেখা যায়, তাহলে ১৯ মার্চ (বৃহস্পতিবার) ঈদ উদ্‌যাপিত হবে; না হলে ২০ মার্চ।

অন্যদিকে, ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশে সাধারণত মধ্যপ্রাচ্যের একদিন পর ঈদ পালিত হয়। সেই হিসেবে দেশে আগামী ২১ মার্চ (শনিবার) ঈদুল ফিতর উদ্‌যাপনের সম্ভাবনাই বেশি।

Today বাংলা নিউজ

প্রধান উপদেষ্টাঃ কাজী বায়েজিদ রনি
সম্পাদক ও প্রকাশকঃ Today বাংলা নিউজ ২৪
Address: Torki, Bondor, Gournadi, Barishal
Email: todaybanglanews8@gmail.com
Mobile: +8801718854964

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত Today বাংলা নিউজ ২৪