এবারের ঈদযাত্রা সম্পর্কে দেশের ইতিহাসের জঘন্যতম অব্যবস্থাপনা দেখা গেছে বলে মন্তব্য করেছেন শফিকুর রহমান। তিনি বলেন, মানুষের ওপর এ ধরনের জুলুমের মূল দায় সরকারকেই নিতে হবে।
শফিকুর রহমান বলেন, সরকার গঠনের পর সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীর বক্তব্যই এই অব্যবস্থাপনার মূল ভিত্তি তৈরি করেছে। তিনি আরও অভিযোগ করেন, জনগণকে বিভ্রান্ত করে বলা হয়েছে যে বাস মালিকরা ঈদে স্বাভাবিক ভাড়ার তুলনায় কম ভাড়া নিচ্ছে, যা তার ভাষায় চরম মিথ্যাচার।
তিনি সতর্ক করেছেন, দেশের রাজনৈতিক পরিস্থিতিতে কেউ ফ্যাসিবাদ কায়েম করতে চাইলে জেগে ওঠা যুবসমাজ এবং জনগণ তা বরদাশত করবে না। তিনি বলেন, সময় থাকতে সাবধান না হলে বিপর্যয় সৃষ্টিকারীদেরকেই সমস্ত দায় বহন করতে হবে।
বিষয় : জামায়াত আমির
.png)
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২০ মার্চ ২০২৬
এবারের ঈদযাত্রা সম্পর্কে দেশের ইতিহাসের জঘন্যতম অব্যবস্থাপনা দেখা গেছে বলে মন্তব্য করেছেন শফিকুর রহমান। তিনি বলেন, মানুষের ওপর এ ধরনের জুলুমের মূল দায় সরকারকেই নিতে হবে।
শফিকুর রহমান বলেন, সরকার গঠনের পর সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীর বক্তব্যই এই অব্যবস্থাপনার মূল ভিত্তি তৈরি করেছে। তিনি আরও অভিযোগ করেন, জনগণকে বিভ্রান্ত করে বলা হয়েছে যে বাস মালিকরা ঈদে স্বাভাবিক ভাড়ার তুলনায় কম ভাড়া নিচ্ছে, যা তার ভাষায় চরম মিথ্যাচার।
তিনি সতর্ক করেছেন, দেশের রাজনৈতিক পরিস্থিতিতে কেউ ফ্যাসিবাদ কায়েম করতে চাইলে জেগে ওঠা যুবসমাজ এবং জনগণ তা বরদাশত করবে না। তিনি বলেন, সময় থাকতে সাবধান না হলে বিপর্যয় সৃষ্টিকারীদেরকেই সমস্ত দায় বহন করতে হবে।
.png)
আপনার মতামত লিখুন