ঢাকা   বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
ঢাকা   বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
Today বাংলা নিউজ

গৌরনদীতে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে ঈদ পূর্ণমিলনী, মিষ্টি বিতরণ

ছবিঃ সংগৃহীত

জাতীয় সংসদ নির্বাচনের সময় দেওয়া প্রতিশ্রুতি রক্ষায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের পক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে ব্যতিক্রমধর্মী ঈদ পূর্ণমিলনী ও মিষ্টিমুখ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ আয়োজন এলাকাবাসীর মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে এবং প্রতিশ্রুতি বাস্তবায়নের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা।

রবিবার (২২ মার্চ) রাতে বরিশালের গৌরনদী উপজেলার ২নং বার্থী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের হিন্দু অধ্যাসিত মৈস্তারকান্দি এলাকায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জানা যায়, জাতীয় সংসদ নির্বাচনের আগে ধানের শীষ প্রতীকের প্রার্থী জহির উদ্দিন স্বপনের উঠান বৈঠকে তার প্রতিনিধি হিসেবে বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট এসএম মনিরুজ্জামান মনির প্রতিশ্রুতি দিয়েছিলেন বিজয়ী হলে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ ঈদ পূর্ণমিলনী ও মিষ্টিমুখ অনুষ্ঠানের আয়োজন করা হবে।

এরই ধারাবাহিকতায় রবিবার রাতে মহাপ্রাণ যোগেন মন্ডলের পূর্ণভূমি মৈস্তারকান্দিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সিনিয়র সাংবাদিক মো. গিয়াস উদ্দিন মিয়া।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট এসএম মনিরুজ্জামান মনির। শ্রী যোগেন মন্ডল স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক মনতোষ সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বার্থী ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক চুন্নু সরদার, ৩নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক জসিম বয়াতি, ইউনিয়ন কৃষকদলের সভাপতি জানে আলম সরদারসহ সনাতন ধর্মাবলম্বী নেতা লক্ষণ হালদার, সুদেব মন্ডল ও অসীম হালদার।

বক্তারা সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের বিভিন্ন সমস্যা ও দাবি-দাওয়া তুলে ধরেন। এ সময় উত্থাপিত দাবিগুলো সংশ্লিষ্ট মন্ত্রীর মাধ্যমে দ্রুত বাস্তবায়নের আশ্বাস দেওয়া হয়।

অনুষ্ঠান শেষে উপস্থিত সনাতন ধর্মাবলম্বীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়। ব্যতিক্রমধর্মী এ আয়োজন এলাকায় সৌহার্দ্য ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিয়েছে বলে মনে করছেন স্থানীয়রা।

বিষয় : গৌরনদী বরিশাল

আপনার মতামত লিখুন

Today বাংলা নিউজ

বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬

গৌরনদীতে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে ঈদ পূর্ণমিলনী, মিষ্টি বিতরণ

প্রকাশের তারিখ : ২৩ মার্চ ২০২৬

featured Image

জাতীয় সংসদ নির্বাচনের সময় দেওয়া প্রতিশ্রুতি রক্ষায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের পক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে ব্যতিক্রমধর্মী ঈদ পূর্ণমিলনী ও মিষ্টিমুখ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ আয়োজন এলাকাবাসীর মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে এবং প্রতিশ্রুতি বাস্তবায়নের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা।

রবিবার (২২ মার্চ) রাতে বরিশালের গৌরনদী উপজেলার ২নং বার্থী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের হিন্দু অধ্যাসিত মৈস্তারকান্দি এলাকায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জানা যায়, জাতীয় সংসদ নির্বাচনের আগে ধানের শীষ প্রতীকের প্রার্থী জহির উদ্দিন স্বপনের উঠান বৈঠকে তার প্রতিনিধি হিসেবে বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট এসএম মনিরুজ্জামান মনির প্রতিশ্রুতি দিয়েছিলেন বিজয়ী হলে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ ঈদ পূর্ণমিলনী ও মিষ্টিমুখ অনুষ্ঠানের আয়োজন করা হবে।

এরই ধারাবাহিকতায় রবিবার রাতে মহাপ্রাণ যোগেন মন্ডলের পূর্ণভূমি মৈস্তারকান্দিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সিনিয়র সাংবাদিক মো. গিয়াস উদ্দিন মিয়া।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট এসএম মনিরুজ্জামান মনির। শ্রী যোগেন মন্ডল স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক মনতোষ সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বার্থী ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক চুন্নু সরদার, ৩নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক জসিম বয়াতি, ইউনিয়ন কৃষকদলের সভাপতি জানে আলম সরদারসহ সনাতন ধর্মাবলম্বী নেতা লক্ষণ হালদার, সুদেব মন্ডল ও অসীম হালদার।

বক্তারা সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের বিভিন্ন সমস্যা ও দাবি-দাওয়া তুলে ধরেন। এ সময় উত্থাপিত দাবিগুলো সংশ্লিষ্ট মন্ত্রীর মাধ্যমে দ্রুত বাস্তবায়নের আশ্বাস দেওয়া হয়।

অনুষ্ঠান শেষে উপস্থিত সনাতন ধর্মাবলম্বীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়। ব্যতিক্রমধর্মী এ আয়োজন এলাকায় সৌহার্দ্য ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিয়েছে বলে মনে করছেন স্থানীয়রা।

Today বাংলা নিউজ

প্রধান উপদেষ্টাঃ কাজী বায়েজিদ রনি
সম্পাদক ও প্রকাশকঃ Today বাংলা নিউজ ২৪
Address: Torki, Bondor, Gournadi, Barishal
Email: todaybanglanews8@gmail.com
Mobile: +8801718854964

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত Today বাংলা নিউজ ২৪