ঢাকা   মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬
ঢাকা   মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬
Today বাংলা নিউজ

তারেক রহমানের পক্ষ থেকে ঈদ শুভেচ্ছা পেলেন গৌরনদীর যুবদল নেতা জাকির হোসেন বাচ্চু

ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর পক্ষ থেকে শুভেচ্ছা কার্ড ও বিশেষ সম্মাননা উপহার পেয়েছেন গৌরনদী পৌর যুবদলের আহ্বায়ক জাকির হোসেন বাচ্চু। গত বছরের মতো এবারও তিনি এই সম্মাননা লাভ করায় স্থানীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, ঈদুল ফিতরকে কেন্দ্র করে দলের কেন্দ্রীয় নেতৃত্বের উদ্যোগে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মাঝে শুভেচ্ছা বিনিময়ের অংশ হিসেবে এ ধরনের উপহার ও সম্মাননা প্রদান করা হয়। এরই ধারাবাহিকতায় গৌরনদী পৌর যুবদলের আহ্বায়ক জাকির হোসেন বাচ্চুর কাছেও এই শুভেচ্ছা উপহার পৌঁছে দেওয়া হয়।

এ বিষয়ে জাকির হোসেন বাচ্চু বলেন এটি আমার জন্য অত্যন্ত আনন্দের ও গর্বের বিষয়। আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান-এর প্রতি। এই ভালোবাসা ও সম্মান আমাকে দলের জন্য আরও নিষ্ঠা, সততা ও দায়িত্ববোধ নিয়ে কাজ করতে অনুপ্রাণিত করবে।

স্থানীয় নেতাকর্মীরা জানান ছাত্রজীবন থেকেই জাকির হোসেন বাচ্চু একজন মেধাবী, বিচক্ষণ ও সংগ্রামী নেতা হিসেবে পরিচিত। অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা রাখার পাশাপাশি তিনি দীর্ঘদিন ধরে যুবদলের সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।

তারা আরও বলেন বিগত সরকারের সময় নানা রাজনৈতিক প্রতিকূলতা, মামলা, হামলা ও নির্যাতনের শিকার হলেও তিনি কখনোই দলীয় আদর্শ থেকে বিচ্যুত হননি। স্বৈরাচারবিরোধী আন্দোলন-সংগ্রামে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে তিনি গৌরনদী পৌর যুবদলকে একটি আদর্শিক ও সুসংগঠিত প্ল্যাটফর্মে রূপ দিতে সক্ষম হয়েছেন।

গৌরনদী পৌর যুবদলের নেতাকর্মীদের দাবি জাকির হোসেন বাচ্চুর নেতৃত্বে সংগঠনটি বর্তমানে আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ। তার প্রতি কেন্দ্রীয় নেতৃত্বের এই স্বীকৃতি তৃণমূল পর্যায়ের নেতাদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে এবং ভবিষ্যতে দলীয় কার্যক্রম আরও বেগবান হবে।

এদিকে গৌরনদী পৌর যুবদলের পক্ষ থেকে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এর প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়েছে।

স্থানীয় নেতাকর্মীদের মতে এ ধরনের শুভেচ্ছা ও সম্মাননা তৃণমূল নেতাকর্মীদের মনোবল বৃদ্ধি করে এবং সংগঠনের প্রতি তাদের দায়বদ্ধতা ও সম্পৃক্ততা আরও সুদৃঢ় করে তোলে।

বিষয় : গৌরনদী যুবদল জাকির হোসেন বাচ্চু

আপনার মতামত লিখুন

Today বাংলা নিউজ

মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬

তারেক রহমানের পক্ষ থেকে ঈদ শুভেচ্ছা পেলেন গৌরনদীর যুবদল নেতা জাকির হোসেন বাচ্চু

প্রকাশের তারিখ : ২৪ মার্চ ২০২৬

featured Image

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর পক্ষ থেকে শুভেচ্ছা কার্ড ও বিশেষ সম্মাননা উপহার পেয়েছেন গৌরনদী পৌর যুবদলের আহ্বায়ক জাকির হোসেন বাচ্চু। গত বছরের মতো এবারও তিনি এই সম্মাননা লাভ করায় স্থানীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, ঈদুল ফিতরকে কেন্দ্র করে দলের কেন্দ্রীয় নেতৃত্বের উদ্যোগে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মাঝে শুভেচ্ছা বিনিময়ের অংশ হিসেবে এ ধরনের উপহার ও সম্মাননা প্রদান করা হয়। এরই ধারাবাহিকতায় গৌরনদী পৌর যুবদলের আহ্বায়ক জাকির হোসেন বাচ্চুর কাছেও এই শুভেচ্ছা উপহার পৌঁছে দেওয়া হয়।

এ বিষয়ে জাকির হোসেন বাচ্চু বলেন এটি আমার জন্য অত্যন্ত আনন্দের ও গর্বের বিষয়। আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান-এর প্রতি। এই ভালোবাসা ও সম্মান আমাকে দলের জন্য আরও নিষ্ঠা, সততা ও দায়িত্ববোধ নিয়ে কাজ করতে অনুপ্রাণিত করবে।

স্থানীয় নেতাকর্মীরা জানান ছাত্রজীবন থেকেই জাকির হোসেন বাচ্চু একজন মেধাবী, বিচক্ষণ ও সংগ্রামী নেতা হিসেবে পরিচিত। অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা রাখার পাশাপাশি তিনি দীর্ঘদিন ধরে যুবদলের সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।

তারা আরও বলেন বিগত সরকারের সময় নানা রাজনৈতিক প্রতিকূলতা, মামলা, হামলা ও নির্যাতনের শিকার হলেও তিনি কখনোই দলীয় আদর্শ থেকে বিচ্যুত হননি। স্বৈরাচারবিরোধী আন্দোলন-সংগ্রামে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে তিনি গৌরনদী পৌর যুবদলকে একটি আদর্শিক ও সুসংগঠিত প্ল্যাটফর্মে রূপ দিতে সক্ষম হয়েছেন।

গৌরনদী পৌর যুবদলের নেতাকর্মীদের দাবি জাকির হোসেন বাচ্চুর নেতৃত্বে সংগঠনটি বর্তমানে আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ। তার প্রতি কেন্দ্রীয় নেতৃত্বের এই স্বীকৃতি তৃণমূল পর্যায়ের নেতাদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে এবং ভবিষ্যতে দলীয় কার্যক্রম আরও বেগবান হবে।

এদিকে গৌরনদী পৌর যুবদলের পক্ষ থেকে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এর প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়েছে।

স্থানীয় নেতাকর্মীদের মতে এ ধরনের শুভেচ্ছা ও সম্মাননা তৃণমূল নেতাকর্মীদের মনোবল বৃদ্ধি করে এবং সংগঠনের প্রতি তাদের দায়বদ্ধতা ও সম্পৃক্ততা আরও সুদৃঢ় করে তোলে।

Today বাংলা নিউজ

প্রধান উপদেষ্টাঃ কাজী বায়েজিদ রনি
সম্পাদক ও প্রকাশকঃ Today বাংলা নিউজ ২৪
Address: Torki, Bondor, Gournadi, Barishal
Email: todaybanglanews8@gmail.com
Mobile: +8801718854964

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত Today বাংলা নিউজ ২৪