ঢাকা   রোববার, ০৫ এপ্রিল ২০২৬
ঢাকা   রোববার, ০৫ এপ্রিল ২০২৬
Today বাংলা নিউজ

দৌলতদিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মায় বাস তলিয়ে গেছে, ৩০ ফুট গভীরে শনাক্ত

ছবি: সংগৃহীত

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে তলিয়ে গেছে একটি যাত্রীবাহী বাস। ফায়ার সার্ভিস জানিয়েছে, বাসটি পানির প্রায় ৩০ ফুট গভীরে শনাক্ত করা হয়েছে এবং উদ্ধার অভিযান চলছে।

বুধবার (২৫ মার্চ) রাতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদরদপ্তর থেকে এ তথ্য জানানো হয়। ঢাকাগামী সৌহার্দ্য পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায় বলে জানানো হয়েছে।

বর্তমানে বিআইডব্লিউটিএ’র উদ্ধারকারী জাহাজ ‘হামজা’র সহায়তায় বাসটি উত্তোলনের চেষ্টা চলছে। উদ্ধার কাজে অংশ নিয়েছে গোয়ালন্দ ফায়ার সার্ভিসের একটি ইউনিট এবং আরিচা স্টেশনের একটি ডুবুরি দল। এছাড়া ঢাকা ও ফরিদপুর থেকে আরও দুটি ডুবুরি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে।

ঘাট তত্ত্বাবধায়ক মো. মনির হোসেন জানান, বিকেল পাঁচটার কিছু পর বাসটি দৌলতদিয়ার তিন নম্বর ঘাটে আসে। একটি ফেরি ছেড়ে যাওয়ায় বাসটি পরবর্তী ফেরির জন্য অপেক্ষা করছিল। এ সময় ‘হাসনা হেনা’ নামের একটি ছোট ফেরি পন্টুনে সজোরে ধাক্কা দিলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়।

এ ঘটনায় এখন পর্যন্ত হতাহত বা যাত্রীর সংখ্যা নিশ্চিত হওয়া যায়নি। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

বিষয় : দৌলোদিয়া ফেরিঘাট

আপনার মতামত লিখুন

Today বাংলা নিউজ

রোববার, ০৫ এপ্রিল ২০২৬

দৌলতদিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মায় বাস তলিয়ে গেছে, ৩০ ফুট গভীরে শনাক্ত

প্রকাশের তারিখ : ২৫ মার্চ ২০২৬

featured Image

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে তলিয়ে গেছে একটি যাত্রীবাহী বাস। ফায়ার সার্ভিস জানিয়েছে, বাসটি পানির প্রায় ৩০ ফুট গভীরে শনাক্ত করা হয়েছে এবং উদ্ধার অভিযান চলছে।

বুধবার (২৫ মার্চ) রাতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদরদপ্তর থেকে এ তথ্য জানানো হয়। ঢাকাগামী সৌহার্দ্য পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায় বলে জানানো হয়েছে।

বর্তমানে বিআইডব্লিউটিএ’র উদ্ধারকারী জাহাজ ‘হামজা’র সহায়তায় বাসটি উত্তোলনের চেষ্টা চলছে। উদ্ধার কাজে অংশ নিয়েছে গোয়ালন্দ ফায়ার সার্ভিসের একটি ইউনিট এবং আরিচা স্টেশনের একটি ডুবুরি দল। এছাড়া ঢাকা ও ফরিদপুর থেকে আরও দুটি ডুবুরি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে।

ঘাট তত্ত্বাবধায়ক মো. মনির হোসেন জানান, বিকেল পাঁচটার কিছু পর বাসটি দৌলতদিয়ার তিন নম্বর ঘাটে আসে। একটি ফেরি ছেড়ে যাওয়ায় বাসটি পরবর্তী ফেরির জন্য অপেক্ষা করছিল। এ সময় ‘হাসনা হেনা’ নামের একটি ছোট ফেরি পন্টুনে সজোরে ধাক্কা দিলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়।

এ ঘটনায় এখন পর্যন্ত হতাহত বা যাত্রীর সংখ্যা নিশ্চিত হওয়া যায়নি। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

Today বাংলা নিউজ

প্রধান উপদেষ্টাঃ কাজী বায়েজিদ রনি
সম্পাদক ও প্রকাশকঃ Today বাংলা নিউজ ২৪
Address: Torki, Bondor, Gournadi, Barishal
Email: todaybanglanews8@gmail.com
Mobile: +8801718854964

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত Today বাংলা নিউজ ২৪