ঢাকা   মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬
ঢাকা   মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬
Today বাংলা নিউজ

গৌরনদীতে শিক্ষার্থীদের মাঝে ক্রিকেট ব্যাট বিতরণ

ছবিঃ সংগৃহীত

বরিশালের গৌরনদী পৌরসভায় তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে এক ব্যতিক্রমধর্মী উদ্যোগ নেওয়া হয়েছে। ক্রীড়াবান্ধব কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুর ১২টায় স্থানীয় শিক্ষার্থীদের মাঝে ক্রিকেট ব্যাট বিতরণ করা হয়।

জানা গেছে, বিএনপি থেকে প্রাপ্ত উপহার সামগ্রী আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের হাতে তুলে দেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর নেতাকর্মীরা। এ উদ্যোগকে ঘিরে স্থানীয় তরুণদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা বিএনপির সদস্য সচিব মোঃ মিজানুর রহমান খান মুকুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইয়েদুল আলম সেন্টু খান এবং গৌরনদী পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ শামীমুল হক শামীম

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা ছাত্রদলের সভাপতি মোঃ রুবেল গোমস্তা, সাহারিয়া ইসলাম জাদিদ, বিশিষ্ট ব্যবসায়ী কবিরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান প্রজন্মকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। তরুণদের শরীরচর্চা ও ক্রীড়ায় সম্পৃক্ত করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তারা আরও বলেন, নিয়মিত ক্রীড়া আয়োজনের মাধ্যমে একটি সুস্থ, সচেতন ও মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব।

স্থানীয়রা এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

বিষয় : গৌরনদী বরিশাল মিজানুর রহমান খান মুকুল

আপনার মতামত লিখুন

Today বাংলা নিউজ

মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬

গৌরনদীতে শিক্ষার্থীদের মাঝে ক্রিকেট ব্যাট বিতরণ

প্রকাশের তারিখ : ০২ এপ্রিল ২০২৬

featured Image

বরিশালের গৌরনদী পৌরসভায় তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে এক ব্যতিক্রমধর্মী উদ্যোগ নেওয়া হয়েছে। ক্রীড়াবান্ধব কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুর ১২টায় স্থানীয় শিক্ষার্থীদের মাঝে ক্রিকেট ব্যাট বিতরণ করা হয়।

জানা গেছে, বিএনপি থেকে প্রাপ্ত উপহার সামগ্রী আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের হাতে তুলে দেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর নেতাকর্মীরা। এ উদ্যোগকে ঘিরে স্থানীয় তরুণদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা বিএনপির সদস্য সচিব মোঃ মিজানুর রহমান খান মুকুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইয়েদুল আলম সেন্টু খান এবং গৌরনদী পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ শামীমুল হক শামীম

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা ছাত্রদলের সভাপতি মোঃ রুবেল গোমস্তা, সাহারিয়া ইসলাম জাদিদ, বিশিষ্ট ব্যবসায়ী কবিরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান প্রজন্মকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। তরুণদের শরীরচর্চা ও ক্রীড়ায় সম্পৃক্ত করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তারা আরও বলেন, নিয়মিত ক্রীড়া আয়োজনের মাধ্যমে একটি সুস্থ, সচেতন ও মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব।

স্থানীয়রা এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

Today বাংলা নিউজ

প্রধান উপদেষ্টাঃ কাজী বায়েজিদ রনি
সম্পাদক ও প্রকাশকঃ Today বাংলা নিউজ ২৪
Address: Torki, Bondor, Gournadi, Barishal
Email: todaybanglanews8@gmail.com
Mobile: +8801718854964

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত Today বাংলা নিউজ ২৪