ঢাকা   বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
ঢাকা   বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
Today বাংলা নিউজ

গৌরনদীতে ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার, কারাগারে প্রেরণ

ছবিঃ সংগৃহীত

বরিশালের গৌরনদীতে মাদকবিরোধী অভিযানে ২১ পিস ইয়াবাসহ এক মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ব্যক্তি হাফিজ সরদার (৩৫)। রবিবার (৫ এপ্রিল) বিকেলে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গৌরনদী মডেল থানা পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। এ সময় গৌরনদী বাসস্ট্যান্ড এলাকার একটি সেলুন দোকানের সামনে ফাঁকা জায়গা থেকে হাফিজ সরদারকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি চালিয়ে ২১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিক হাসান রাসেল জানান, আটককৃত হাফিজ সরদার পিঙ্গলাকাঠী গ্রামের বাসিন্দা এবং তিনি হানিফ সরদারের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার বিরুদ্ধে মাদক বিক্রির অভিযোগের সত্যতা পাওয়া গেছে।

ওসি আরও জানান, এ ঘটনায় থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আলাউদ্দিন হাওলাদার বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। মামলার পরিপ্রেক্ষিতে গ্রেপ্তারকৃতকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

পুলিশ জানায়, হাফিজ সরদারের বিরুদ্ধে ইতোমধ্যে থানায় মাদক সংক্রান্ত আরও চারটি মামলা রয়েছে। এলাকায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

বিষয় : গৌরনদী বরিশাল gournadi

আপনার মতামত লিখুন

Today বাংলা নিউজ

বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬

গৌরনদীতে ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার, কারাগারে প্রেরণ

প্রকাশের তারিখ : ০৫ এপ্রিল ২০২৬

featured Image

বরিশালের গৌরনদীতে মাদকবিরোধী অভিযানে ২১ পিস ইয়াবাসহ এক মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ব্যক্তি হাফিজ সরদার (৩৫)। রবিবার (৫ এপ্রিল) বিকেলে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গৌরনদী মডেল থানা পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। এ সময় গৌরনদী বাসস্ট্যান্ড এলাকার একটি সেলুন দোকানের সামনে ফাঁকা জায়গা থেকে হাফিজ সরদারকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি চালিয়ে ২১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিক হাসান রাসেল জানান, আটককৃত হাফিজ সরদার পিঙ্গলাকাঠী গ্রামের বাসিন্দা এবং তিনি হানিফ সরদারের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার বিরুদ্ধে মাদক বিক্রির অভিযোগের সত্যতা পাওয়া গেছে।

ওসি আরও জানান, এ ঘটনায় থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আলাউদ্দিন হাওলাদার বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। মামলার পরিপ্রেক্ষিতে গ্রেপ্তারকৃতকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

পুলিশ জানায়, হাফিজ সরদারের বিরুদ্ধে ইতোমধ্যে থানায় মাদক সংক্রান্ত আরও চারটি মামলা রয়েছে। এলাকায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

Today বাংলা নিউজ

প্রধান উপদেষ্টাঃ কাজী বায়েজিদ রনি
সম্পাদক ও প্রকাশকঃ Today বাংলা নিউজ ২৪
Address: Torki, Bondor, Gournadi, Barishal
Email: todaybanglanews8@gmail.com
Mobile: +8801718854964

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত Today বাংলা নিউজ ২৪