কুড়িগ্রামের চরাঞ্চলের আলোচিত কনটেন্ট ক্রিয়েটর তাইজুল ইসলাম তাজুর ফেসবুক পেজ ‘তাজু ভাই ২.০’ হঠাৎ করেই ফেসবুক থেকে উধাও হয়ে গেছে। রোববার (৫ এপ্রিল) দুপুরের পর থেকে পেজটি আর খুঁজে পাওয়া যাচ্ছে না, যা নিয়ে ভক্তদের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক হতাশা।
জানা যায়, ‘সরকারি রেটে জিলাপি বিক্রি’ শিরোনামে ব্যতিক্রমী একটি ভিডিও প্রকাশের মাধ্যমে দেশজুড়ে আলোচনায় আসেন তাজুল ইসলাম। তার নিজস্ব বাচনভঙ্গি ও ভিন্নধর্মী উপস্থাপনা খুব অল্প সময়েই দর্শকদের মন জয় করে নেয়। মাত্র ১০ হাজার ফলোয়ার নিয়ে যাত্রা শুরু করা পেজটি কয়েক দিনের মধ্যেই এক মিলিয়ন (১০ লাখ) ফলোয়ারের মাইলফলক স্পর্শ করে।
তাজুল ইসলামের ঘনিষ্ঠ সহযোগী শাহআলম হোসেন জানান, কারিগরি ত্রুটি বা অন্য কোনো কারণে পেজটি সাময়িকভাবে অদৃশ্য হয়ে থাকতে পারে। তারা আশা করছেন, খুব শিগগিরই পেজটি আবার সচল হবে। তবে এ বিষয়ে তাজুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই ধারণা করছেন অতিরিক্ত ট্রল, গণহারে রিপোর্ট বা হঠাৎ অস্বাভাবিক ফলোয়ার বৃদ্ধির কারণে ফেসবুক কর্তৃপক্ষ (মেটা) পেজটি সাময়িকভাবে সরিয়ে রাখতে পারে।
স্থানীয় ইউপি সদস্য কবিরুল ইসলাম বলেন, অল্প সময়ের মধ্যে পেজটিতে অস্বাভাবিকভাবে ফলোয়ার ও ভিউ বৃদ্ধি পাওয়ায় মেটা কর্তৃপক্ষ যাচাই-বাছাইয়ের জন্য এটি সাময়িকভাবে বন্ধ করে থাকতে পারে। সব প্রক্রিয়া শেষে পেজটি দ্রুতই ফিরে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।
হঠাৎ করে পেজটি উধাও হয়ে যাওয়ায় তাজুর ভক্তদের মধ্যে হতাশা ও উদ্বেগ বিরাজ করছে। অনেকেই প্রিয় কনটেন্ট ক্রিয়েটরের দ্রুত ফিরে আসার প্রত্যাশা করছেন।
বিষয় : ভাইরাল তাজু ভাই
.png)
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন