জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সোমবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ৪টার দিকে রাজধানীর ধানমন্ডিতে তার নিজ বাসা থেকে তাকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারের পর তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। তিনি রংপুরের একটি হত্যা মামলার পলাতক আসামি ছিলেন বলে জানানো হয়েছে। পাশাপাশি সহিংসতার একটি মামলাতেও তাকে গ্রেপ্তার করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র জানায়, শিরীন শারমিন চৌধুরীর বিরুদ্ধে একটি হত্যা মামলাসহ অন্তত দুটি সুনির্দিষ্ট মামলা রয়েছে।
মামলার তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ২৭ আগস্ট রংপুরের আদালতে দায়ের করা এক হত্যা মামলায় অভিযোগ করা হয় সাবেক স্পিকার ও তৎকালীন সংসদ সদস্য শিরীন শারমিনের নির্দেশে আওয়ামী লীগ নেতা–কর্মীরা স্বর্ণ ব্যবসায়ী মুসলিম উদ্দিনকে হত্যা করে।
আরও উল্লেখ করা হয়, ২০২৪ সালের ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সিটি বাজার এলাকায় পুলিশ ও আওয়ামী লীগ নেতা–কর্মীদের সঙ্গে ছাত্র-জনতার সংঘর্ষের মধ্যে মুসলিম উদ্দিন নিহত হন।
উল্লেখ্য, শিরীন শারমিন চৌধুরী প্রথমবার ২০১৩ সালের ৩০ এপ্রিল স্পিকার নির্বাচিত হন এবং টানা চার দফায় দায়িত্ব পালন করেন। তিনি রংপুর-৬ আসন থেকে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন। সর্বশেষ ২০২৪ সালের ৩০ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হলেও একই বছরের ২ সেপ্টেম্বর তিনি পদত্যাগ করেন।
.png)
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন