বরিশালের গৌরনদী উপজেলার উপজেলা প্রকৌশলী মো. অহিদুর রহমানকে নির্বাহী প্রকৌশলী পদে পদোন্নতি দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেসমীন প্রধান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে গৌরনদী উপজেলা পরিষদে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে সদ্য পদোন্নতিপ্রাপ্ত অহিদুর রহমানকে ফুলেল শুভেচ্ছা জানায় উপজেলা প্রশাসন ও পরিষদ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. ইব্রাহীম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা।
উল্লেখ্য, মো. অহিদুর রহমান ২০১৮ সালে গৌরনদী উপজেলা প্রকৌশলী হিসেবে যোগদানের পর থেকে দক্ষতা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন।
পদোন্নতি লাভের পর তিনি সবার কাছে দোয়া কামনা করেছেন।
.png)
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন