ঢাকা   সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
ঢাকা   সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
Today বাংলা নিউজ

ইতালির স্বপ্ন, লিবিয়ায় মৃত্যু: ৫০ লাখ নিয়েও ছাড়লো না দালালরা

ছবিঃ সংগৃহীত

ইউরোপে উন্নত জীবনের স্বপ্ন দেখেছিলেন মাদারীপুরের ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়নের দক্ষিণ ধুয়াসার গ্রামের জহুরুল ইসলাম। কিন্তু সেই স্বপ্নই শেষ পর্যন্ত রূপ নেয় এক নির্মম মৃত্যুর ঘটনায়। দালাল চক্রের খপ্পরে পড়ে লিবিয়ায় গিয়ে নির্যাতনের শিকার হয়ে প্রাণ হারিয়েছেন তিনি।

পরিবার সূত্রে জানা যায়, প্রায় পাঁচ মাস আগে স্থানীয় এক দালাল চক্রের প্রলোভনে পড়ে বিদেশযাত্রা করেন জহুরুল। প্রথমে তাকে সৌদি আরবে নেওয়া হলেও পরে অবৈধভাবে লিবিয়ায় পাঠানো হয়। সেখানে পৌঁছানোর পরই শুরু হয় তার দুর্ভোগ।

লিবিয়ায় একটি বন্দিশালায় আটকে রেখে জহুরুলসহ আরও অনেক বাংলাদেশিকে অমানবিক নির্যাতন করা হয়। নির্যাতনের ভিডিও ধারণ করে পরিবারের কাছে পাঠানো হতো, আর সেই ভয়াবহ দৃশ্য দেখিয়ে ধাপে ধাপে আদায় করা হয় প্রায় ৫০ লাখ টাকা।

পরিবারের সদস্যরা জানান, জহুরুলকে উলঙ্গ করে শুইয়ে লাঠি দিয়ে মারধর করা হতো। জীবন বাঁচানোর জন্য তিনি বারবার আকুতি জানালেও থামেনি নির্যাতন। দালালরা প্রতিশ্রুতি দিয়েছিল, ভূমধ্যসাগর পাড়ি দিয়ে তাকে ইতালিতে পৌঁছে দেওয়া হবে। কিন্তু সেই প্রতিশ্রুতি আর বাস্তব হয়নি নির্যাতন ও মুক্তিপণের চাপের মধ্যেই মৃত্যু হয় তার।

জহুরুলের মৃত্যুর খবর গ্রামে পৌঁছালে নেমে আসে শোকের ছায়া। দুই শিশু সন্তান নিয়ে অসহায় অবস্থায় রয়েছেন তার স্ত্রী। স্বজনরা কান্নায় ভেঙে পড়ে দালালদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন এবং সরকারের কাছে মরদেহ দেশে ফিরিয়ে আনার আবেদন জানিয়েছেন।

এদিকে অভিযুক্ত দালাল জাকির মাতুব্বর ও তার পরিবার বাড়িতে তালা ঝুলিয়ে আত্মগোপনে রয়েছে বলে জানা গেছে। পুলিশ জানিয়েছে, লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি অবৈধভাবে বিদেশ যাওয়ার ঝুঁকি সম্পর্কে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে তারা।

একই ঘটনায় মাদারীপুরের মধ্য ধুলগ্রাম এলাকার আসসালামু সৈয়দের ছেলে ইমামুল সৈয়দও নির্যাতনের শিকার হয়ে বর্তমানে নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।

এই মর্মান্তিক ঘটনা আবারও প্রমাণ করল অবৈধ পথে বিদেশযাত্রা কেবল স্বপ্নভঙ্গই নয়, অনেক সময় জীবনহানির কারণ হয়ে দাঁড়ায়।

বিষয় : লিবিয়ায় ইতালির স্বপ্ন

আপনার মতামত লিখুন

Today বাংলা নিউজ

সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

ইতালির স্বপ্ন, লিবিয়ায় মৃত্যু: ৫০ লাখ নিয়েও ছাড়লো না দালালরা

প্রকাশের তারিখ : ০৮ এপ্রিল ২০২৬

featured Image

প্রধান উপদেষ্টাঃ কাজী বায়েজিদ রনি
সম্পাদক ও প্রকাশকঃ Today বাংলা নিউজ ২৪
Address: Torki, Bondor, Gournadi, Barishal
Email: todaybanglanews8@gmail.com
Mobile: +8801718854964

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত Today বাংলা নিউজ ২৪