বরিশালের উজিরপুরে একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পূর্ব বিরোধের জেরে সংঘবদ্ধ হামলার অভিযোগ উঠেছে। হাসের বাচ্চা মারা যাওয়াকে কেন্দ্র করে শুরু হওয়া বাকবিতণ্ডা মুহূর্তেই রূপ নেয় সহিংসতায়। এতে একই পরিবারের নারী-পুরুষসহ ৬ জন আহত হয়েছেন।
মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার ধামুরা গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে গুরুতর তিনজনকে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকি আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ধামুরা গ্রামের আকাশ মোল্লার একটি পোষা কুকুর প্রতিবেশী সত্তার মোল্লার একটি হাসের বাচ্চা মেরে ফেলেছে এমন অভিযোগ ওঠে। এ ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার সন্ধ্যায় দুই পক্ষের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।
অভিযোগ রয়েছে, সত্তার মোল্লার নেতৃত্বে সরোয়ার মোল্লা, জুয়েল মোল্লা, সুমন মোল্লা, লিমন মোল্লা, সাকিব ও সিফাতসহ ১৫ থেকে ২০ জনের একটি দল আকাশ মোল্লার বাড়িতে হামলা চালায়। এসময় আকাশ মোল্লা, তার ভাই হাফিজ মোল্লা, মা মিনারা বেগম, সাহিদা বেগম, ছলেমান সন্যামত ও জেরিন বেগমকে বেধড়ক পিটিয়ে আহত করা হয়।
গুরুতর আহত আকাশ মোল্লা, হাফিজ মোল্লা ও মিনারা বেগমকে উদ্ধার করে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহত আকাশ মোল্লা বলেন, “আমার কুকুরের ওপর হাসের বাচ্চা মারা যাওয়ার অভিযোগ আনা হয়। আমি তাদের ক্ষতিপূরণ দিতে রাজি ছিলাম। তারপরও তারা লোকজন জড়ো করে আমাদের বাড়িতে হামলা চালায়।
ভুক্তভোগী পরিবার থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।
.png)
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন