গৌরনদী (বরিশাল) প্রতিনিধি: মোঃ ইয়াদুল ইসলাম।
বরিশালের গৌরনদী উপজেলার টরকী নীলখোলা ব্রিজে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একটি পণ্যবাহী ট্রাক ব্রিজের রেলিং ভেঙে খাদে পড়ে গেছে। বৃহস্পতিবার সকাল আনুমানিক ৭টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ট্রাকটি খুলনা মেট্রো- ট-১১-০৮৯৭ বরিশাল থেকে খুলনার উদ্দেশ্যে রওনা দিয়েছিল। ট্রাকটিতে প্রায় ২০ টন একটি কোম্পানির মাছের খাদ্য (ফিড) বোঝাই ছিল। পথিমধ্যে টরকী নীলখোলা ব্রিজে পৌঁছালে হঠাৎ ট্রাকটির সামনের চাকার নাগাল (অ্যাক্সেল) ছিঁড়ে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি ব্রিজের রেলিং ভেঙে নিচে খাদে পড়ে যায়।
তবে সৌভাগ্যক্রমে এ দুর্ঘটনায় ট্রাক চালক গুরুতর আহত হননি। জানা গেছে, দুর্ঘটনার সময় ট্রাকে কোনো হেল্পার ছিল না, চালক একাই গাড়ি চালাচ্ছিলেন।
এ ঘটনায় ব্রিজের রেলিংয়ের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, ব্রিজটির রেলিং দ্রুত সংস্কার না করা হলে ভবিষ্যতে আরও বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।
এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
বিষয় : গৌরনদী বরিশাল টরকী নীলখোলা ব্রিজে
.png)
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন