গৌরনদী প্রতিনিধি: মোঃ ইয়াদুল ইসলাম।
বরিশালের গৌরনদী উপজেলার চাঁদশী এলাকায় অবস্থিত জামিয়া মুহাম্মদিয়া মাজীদিয়া মাদ্রাসার উদ্যোগে বার্ষিক ইসলামী সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ সাফল্যের সাথে অনুষ্ঠিত হয়েছে।
আজ ৯ এপ্রিল ২০২৬, বৃহস্পতিবার বাদ জহুর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার এম এ মজিদ ট্রাস্টের জেনারেল সেক্রেটারি ও গৌরনদী প্রেসক্লাবের সভাপতি জহিরুল ইসলাম জহির।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গৌরনদী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন অত্র মাদ্রাসার মুহতামিম মুফতি বায়েজিদ আহমদ। আরো উপস্থিত ছিলেন চাঁদশী ইউনিয়ন বিএনপি নেতা মোঃ আকবার মোল্লা।
দিনব্যাপী এই আয়োজনে শিক্ষার্থীরা ইসলামী সাংস্কৃতিক পরিবেশনা, কোরআন তেলাওয়াত, হামদ-নাত, ক্বিরাতসহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। পাশাপাশি ক্রীড়া প্রতিযোগিতায় শিক্ষার্থীদের উৎসাহব্যঞ্জক অংশগ্রহণ অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, ধর্মীয় শিক্ষার পাশাপাশি সাংস্কৃতিক ও ক্রীড়া কার্যক্রম শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।
উল্লেখ্য, ১৯৭৬ সালে প্রতিষ্ঠিত জামিয়া মুহাম্মদিয়া মাজীদিয়া চাঁদশী মাদ্রাসা প্রতিষ্ঠালগ্ন থেকেই সুনামের সাথে দ্বীনি শিক্ষা প্রদান করে আসছে এবং এলাকার শিক্ষাবিস্তারে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।
.png)
রোববার, ১৯ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন