ঢাকা   রোববার, ১৯ এপ্রিল ২০২৬
ঢাকা   রোববার, ১৯ এপ্রিল ২০২৬
Today বাংলা নিউজ

গৌরনদীতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

গৌরনদীতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

বরিশালের গৌরনদী বাসস্ট্যান্ড সংলগ্ন গয়নাঘাটা ব্রিজের কাছ থেকে ১৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

গত ৮ এপ্রিল বুধবার গ্রেফতারকৃত আসামি দক্ষিণ নাঠৈ এলাকার বাসিন্দা মোঃ হেলাল হাওলাদার ছেলে ফয়সাল মাহমুদ শুভ (২৬)

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসআই (নিরস্ত্র) আরিফুল ইসলাম তাকে আটক করেন। এ সময় তার নিকট থেকে ১৭ (সতেরো) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার মোট ওজন প্রায় ১.৭ গ্রাম এবং অবৈধ বাজার মূল্য আনুমানিক ৫,১০০ টাকা। 

এ ঘটনায় এসআই আরিফুল ইসলাম বাদী হয়ে গৌরনদী মডেল থানায় একটি মামলা দায়ের করেন। ফয়সাল মাহমুদ শুভকে ১৭ পিচ ইয়াবা ট্যাবলেটসহ মামলা দায়েরের পর গ্রেপ্তারকৃতকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ তারিক হাসান বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে এবং এ ধরনের অপরাধ দমনে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিষয় : গৌরনদী বরিশাল

আপনার মতামত লিখুন

Today বাংলা নিউজ

রোববার, ১৯ এপ্রিল ২০২৬

গৌরনদীতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

প্রকাশের তারিখ : ০৯ এপ্রিল ২০২৬

featured Image

বরিশালের গৌরনদী বাসস্ট্যান্ড সংলগ্ন গয়নাঘাটা ব্রিজের কাছ থেকে ১৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

গত ৮ এপ্রিল বুধবার গ্রেফতারকৃত আসামি দক্ষিণ নাঠৈ এলাকার বাসিন্দা মোঃ হেলাল হাওলাদার ছেলে ফয়সাল মাহমুদ শুভ (২৬)

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসআই (নিরস্ত্র) আরিফুল ইসলাম তাকে আটক করেন। এ সময় তার নিকট থেকে ১৭ (সতেরো) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার মোট ওজন প্রায় ১.৭ গ্রাম এবং অবৈধ বাজার মূল্য আনুমানিক ৫,১০০ টাকা। 

এ ঘটনায় এসআই আরিফুল ইসলাম বাদী হয়ে গৌরনদী মডেল থানায় একটি মামলা দায়ের করেন। ফয়সাল মাহমুদ শুভকে ১৭ পিচ ইয়াবা ট্যাবলেটসহ মামলা দায়েরের পর গ্রেপ্তারকৃতকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ তারিক হাসান বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে এবং এ ধরনের অপরাধ দমনে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

Today বাংলা নিউজ

প্রধান উপদেষ্টাঃ কাজী বায়েজিদ রনি
সম্পাদক ও প্রকাশকঃ Today বাংলা নিউজ ২৪
Address: Torki, Bondor, Gournadi, Barishal
Email: todaybanglanews8@gmail.com
Mobile: +8801718854964

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত Today বাংলা নিউজ ২৪