গৌরনদী (বরিশাল) প্রতিনিধিঃ মোঃ ইয়াদুল ইসলাম।
বরিশালের গৌরনদী উপজেলার টরকী বাসস্ট্যান্ড সংলগ্ন দক্ষিণ পাশের ব্রিজের পূর্ব পার্শ্বের ঢাল, স্থানীয়ভাবে পরিচিত চাতাল এলাকায় দীর্ঘদিন ধরে প্রকাশ্যে মাদক বেচাকেনার অভিযোগ উঠেছে। এলাকাবাসীর দাবি, প্রশাসনের চোখের সামনেই এখানে প্রতিনিয়ত চলছে মাদকের অবাধ লেনদেন, যা স্থানীয় যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দিন কিংবা রাতে চাতাল এলাকা পরিণত হয় মাদকসেবী ও ব্যবসায়ীদের নিরাপদ আড্ডাখানায়। বিভিন্ন এলাকা থেকে মাদকসেবীরা এখানে এসে জড়ো হয় এবং সহজলভ্যভাবে সংগ্রহ করছে ইয়াবা, গাঁজা ও অন্যান্য মাদকদ্রব্য। এতে করে এলাকার সামাজিক পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
একাধিক এলাকাবাসী অভিযোগ করে বলেন, এই জায়গাটি এখন যুব সমাজকে শেষ করে দেওয়ার একটি পয়েন্ট হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিনই নতুন নতুন তরুণ এখানে এসে মাদকের নেশায় জড়িয়ে পড়ছে। প্রশাসন সব জানার পরও দৃশ্যমান কোনো পদক্ষেপ নিচ্ছে না।
অভিভাবকদের মধ্যেও দেখা দিয়েছে চরম উদ্বেগ। তারা জানান, তাদের সন্তানদের ভবিষ্যৎ নিয়ে তারা আতঙ্কিত হয়ে পড়েছেন। দ্রুত সময়ের মধ্যে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন তারা।
এ বিষয়ে স্থানীয় সচেতন মহল মনে করছেন, আইনশৃঙ্খলা বাহিনীর নিয়মিত অভিযান ও নজরদারি জোরদার করা হলে এই সমস্যা অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব।
এলাকাবাসীর প্রত্যাশা, গৌরনদী উপজেলা প্রশাসন দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করে এই মাদক চক্রের অবসান ঘটাবে এবং চাতাল এলাকাকে একটি নিরাপদ পরিবেশে ফিরিয়ে।
.png)
রোববার, ১৯ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১০ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন