ঢাকা   রোববার, ১৯ এপ্রিল ২০২৬
ঢাকা   রোববার, ১৯ এপ্রিল ২০২৬
Today বাংলা নিউজ

সংরক্ষিত মহিলা আসনের ফরম কিনলেন তাসলিমা পরভিন, ত্যাগী নেত্রী হিসেবে আলোচনায়

ছবি: সংগৃহীত

বরিশাল জেলা উত্তর মহিলা দলের সাবেক সভাপতি ও বর্তমান বরিশাল জেলা উত্তর বিএনপির সদস্য, গৌরনদী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বেগম তাসলিমা পরভিন সংরক্ষিত মহিলা আসনের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। তার এই পদক্ষেপকে ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা সৃষ্টি হয়েছে।

দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত তাসলিমা পরভিন দলীয় দুঃসময়ে রাজপথে থেকে আন্দোলন-সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বিভিন্ন কর্মসূচিতে তার সক্রিয় অংশগ্রহণ তাকে তৃণমূল পর্যায়ে একজন গ্রহণযোগ্য ও ত্যাগী নেত্রী হিসেবে পরিচিতি দিয়েছে।

বিশেষ করে গত ২৮ অক্টোবর বিএনপির কেন্দ্রীয় কর্মসূচিতে অংশগ্রহণকালে পুলিশের সঙ্গে সংঘর্ষে তিনি গুরুতর আহত হন। এ সময় তার হাঁটুতে মারাত্মক জখম হয়, যা এখনও তাকে ভোগাচ্ছে বলে জানা গেছে। এরপরও রাজনৈতিক কর্মকাণ্ডে তার আগ্রহ ও উপস্থিতি কমেনি, বরং আরও দৃঢ়ভাবে তিনি দলীয় কার্যক্রমে যুক্ত রয়েছেন।

তাসলিমা পরভিন বলেন, দলের এই ক্রান্তিকালে আমি সবসময় নেতাকর্মীদের পাশে থাকার চেষ্টা করেছি। সামনে যদি সুযোগ পাই, তাহলে নারীদের উন্নয়ন, অধিকার প্রতিষ্ঠা এবং এলাকার সার্বিক উন্নয়নে কাজ করতে চাই।

তিনি দেশবাসী ও দলীয় নেতাকর্মীদের কাছে দোয়া কামনা করেছেন, যেন তিনি সুস্থ থেকে জনগণের সেবা করে যেতে পারেন।

স্থানীয় নেতাকর্মীরা জানান, তাসলিমা পরভিন একজন পরিশ্রমী, সাহসী ও নিবেদিতপ্রাণ নেত্রী। সংরক্ষিত মহিলা আসনের জন্য তার মনোনয়ন প্রত্যাশা অনেকটাই ইতিবাচকভাবে দেখছেন তারা। তার মতো ত্যাগী নেত্রীকে মূল্যায়ন করা হলে দল আরও শক্তিশালী হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।

রাজনীতিক বিশ্লেষকদের মতে, দীর্ঘদিনের ত্যাগ ও সক্রিয়তার কারণে তাসলিমা পরভিন সংরক্ষিত মহিলা আসনের জন্য একজন শক্তিশালী দাবিদার হিসেবে ইতোমধ্যেই নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।

বিষয় : গৌরনদী বরিশাল সংরক্ষিত মহিলা আসন

আপনার মতামত লিখুন

Today বাংলা নিউজ

রোববার, ১৯ এপ্রিল ২০২৬

সংরক্ষিত মহিলা আসনের ফরম কিনলেন তাসলিমা পরভিন, ত্যাগী নেত্রী হিসেবে আলোচনায়

প্রকাশের তারিখ : ১২ এপ্রিল ২০২৬

featured Image

বরিশাল জেলা উত্তর মহিলা দলের সাবেক সভাপতি ও বর্তমান বরিশাল জেলা উত্তর বিএনপির সদস্য, গৌরনদী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বেগম তাসলিমা পরভিন সংরক্ষিত মহিলা আসনের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। তার এই পদক্ষেপকে ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা সৃষ্টি হয়েছে।

দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত তাসলিমা পরভিন দলীয় দুঃসময়ে রাজপথে থেকে আন্দোলন-সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বিভিন্ন কর্মসূচিতে তার সক্রিয় অংশগ্রহণ তাকে তৃণমূল পর্যায়ে একজন গ্রহণযোগ্য ও ত্যাগী নেত্রী হিসেবে পরিচিতি দিয়েছে।

বিশেষ করে গত ২৮ অক্টোবর বিএনপির কেন্দ্রীয় কর্মসূচিতে অংশগ্রহণকালে পুলিশের সঙ্গে সংঘর্ষে তিনি গুরুতর আহত হন। এ সময় তার হাঁটুতে মারাত্মক জখম হয়, যা এখনও তাকে ভোগাচ্ছে বলে জানা গেছে। এরপরও রাজনৈতিক কর্মকাণ্ডে তার আগ্রহ ও উপস্থিতি কমেনি, বরং আরও দৃঢ়ভাবে তিনি দলীয় কার্যক্রমে যুক্ত রয়েছেন।

তাসলিমা পরভিন বলেন, দলের এই ক্রান্তিকালে আমি সবসময় নেতাকর্মীদের পাশে থাকার চেষ্টা করেছি। সামনে যদি সুযোগ পাই, তাহলে নারীদের উন্নয়ন, অধিকার প্রতিষ্ঠা এবং এলাকার সার্বিক উন্নয়নে কাজ করতে চাই।

তিনি দেশবাসী ও দলীয় নেতাকর্মীদের কাছে দোয়া কামনা করেছেন, যেন তিনি সুস্থ থেকে জনগণের সেবা করে যেতে পারেন।

স্থানীয় নেতাকর্মীরা জানান, তাসলিমা পরভিন একজন পরিশ্রমী, সাহসী ও নিবেদিতপ্রাণ নেত্রী। সংরক্ষিত মহিলা আসনের জন্য তার মনোনয়ন প্রত্যাশা অনেকটাই ইতিবাচকভাবে দেখছেন তারা। তার মতো ত্যাগী নেত্রীকে মূল্যায়ন করা হলে দল আরও শক্তিশালী হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।

রাজনীতিক বিশ্লেষকদের মতে, দীর্ঘদিনের ত্যাগ ও সক্রিয়তার কারণে তাসলিমা পরভিন সংরক্ষিত মহিলা আসনের জন্য একজন শক্তিশালী দাবিদার হিসেবে ইতোমধ্যেই নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।

Today বাংলা নিউজ

প্রধান উপদেষ্টাঃ কাজী বায়েজিদ রনি
সম্পাদক ও প্রকাশকঃ Today বাংলা নিউজ ২৪
Address: Torki, Bondor, Gournadi, Barishal
Email: todaybanglanews8@gmail.com
Mobile: +8801718854964

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত Today বাংলা নিউজ ২৪