বরিশালের গৌরনদী পৌরবাসীসহ সমগ্র দেশবাসীকে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বরিশাল জেলা বিএনপির সদস্য সচিব এবং গৌরনদী পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী মোঃ মিজানুর রহমান মুকুল খান।
নববর্ষ উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি বলেন, বাংলা নববর্ষ বাঙালির প্রাণের উৎসব, যা আমাদের ঐতিহ্য, সংস্কৃতি ও সাম্যের চেতনাকে নতুন করে জাগ্রত করে। পুরোনো বছরের সব গ্লানি ও ব্যর্থতাকে পেছনে ফেলে নতুন উদ্যমে এগিয়ে যাওয়ার প্রেরণা দেয় এই দিনটি।
তিনি প্রত্যাশা ব্যক্ত করে বলেন, নতুন বছরের এই শুভক্ষণে সত্য, ন্যায় ও গণমানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন আরও শক্তিশালী ও বেগবান হোক। মানুষের মৌলিক অধিকার, গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
মিজানুর রহমান মুকুল খান আরও বলেন একটি বৈষম্যহীন, উন্নত ও গণমুখী সমাজ গঠনে দল-মত নির্বিশেষে সবাইকে একসাথে কাজ করতে হবে। নতুন বছর হোক সামাজিক সম্প্রীতি, সহমর্মিতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বৃদ্ধির বছর এমনটাই প্রত্যাশা তার।
গৌরনদী পৌরসভার উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, পৌরবাসীর জীবনমান উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা ও স্বচ্ছতা নিশ্চিত করতে তিনি সবসময় কাজ করে যাচ্ছেন। অতীতের মতো ভবিষ্যতেও তিনি জনগণের পাশে থেকে তাদের ন্যায্য অধিকার আদায়ে সোচ্চার থাকবেন বলে আশ্বস্ত করেন।
তিনি আরও বলেন আপনাদের ভালোবাসা, আস্থা ও সমর্থনই আমার প্রধান শক্তি। এই শক্তিকে সঙ্গে নিয়ে গৌরনদী পৌরসভাকে একটি আধুনিক, পরিকল্পিত ও বাসযোগ্য নগরীতে রূপান্তর করাই আমার লক্ষ্য।
সবশেষে তিনি সবাইকে আহ্বান জানিয়ে বলেন আসুন আমরা নতুন বছরে অন্যায়, দুর্নীতি ও বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার হই এবং সম্মিলিত প্রচেষ্টায় একটি সুন্দর, সুশাসিত ও সমৃদ্ধ গৌরনদী গড়ে তুলি।
বাংলা নববর্ষ ১৪৩৩ সবার জীবনে বয়ে আনুক সুখ, শান্তি, সমৃদ্ধি ও নতুন সম্ভাবনার দ্বার এই কামনা করেন তিনি।
বিষয় : গৌরনদী বরিশাল মিজানুর রহমান খান মুকুল
.png)
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন