ঢাকা   শুক্রবার, ০১ মে ২০২৬
ঢাকা   শুক্রবার, ০১ মে ২০২৬
Today বাংলা নিউজ

নয়াপল্টনে আজ শ্রমিক সমাবেশ বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী

ছবিঃ সংগৃহীত , প্রধানমন্ত্রী তারেক রহমান

রাজধানীর নয়াপল্টনে আজ আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে শ্রমিক সমাবেশের আয়োজন করেছে বিএনপির অঙ্গসংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল। শুক্রবার (১ মে) দুপুর ২টায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আনুষ্ঠানিকভাবে এ সমাবেশ শুরু হবে।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

আয়োজকরা জানিয়েছেন, সমাবেশকে কেন্দ্র করে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। শ্রমিকদের অধিকার, মজুরি বৃদ্ধি এবং চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য তুলে ধরা হবে বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে প্রতিবছরই বিভিন্ন রাজনৈতিক দল ও শ্রমিক সংগঠন রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে কর্মসূচি পালন করে থাকে।

বিষয় : প্রধানমন্ত্রী তারেক রহমান

আপনার মতামত লিখুন

Today বাংলা নিউজ

শুক্রবার, ০১ মে ২০২৬

নয়াপল্টনে আজ শ্রমিক সমাবেশ বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী

প্রকাশের তারিখ : ০১ মে ২০২৬

featured Image

রাজধানীর নয়াপল্টনে আজ আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে শ্রমিক সমাবেশের আয়োজন করেছে বিএনপির অঙ্গসংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল। শুক্রবার (১ মে) দুপুর ২টায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আনুষ্ঠানিকভাবে এ সমাবেশ শুরু হবে।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

আয়োজকরা জানিয়েছেন, সমাবেশকে কেন্দ্র করে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। শ্রমিকদের অধিকার, মজুরি বৃদ্ধি এবং চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য তুলে ধরা হবে বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে প্রতিবছরই বিভিন্ন রাজনৈতিক দল ও শ্রমিক সংগঠন রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে কর্মসূচি পালন করে থাকে।

Today বাংলা নিউজ

প্রধান উপদেষ্টাঃ কাজী বায়েজিদ রনি
সম্পাদক ও প্রকাশকঃ Today বাংলা নিউজ ২৪
Address: Torki, Bondor, Gournadi, Barishal
Email: todaybanglanews8@gmail.com
Mobile: +8801718854964

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত Today বাংলা নিউজ ২৪