বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিশিষ্ট শিক্ষাবিদ, ডাসার সৈয়দ আবুল হোসেন কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক মোঃ ফখরুল আলম মিয়া আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রবিবার (৩ মে ২০২৬ ) রাত ৯টা ১৫ মিনিটে তিনি নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৩ বছর। তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুম ফখরুল আলম মিয়া গৌরনদী উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান মরহুম শামসুল হক মিয়ার সুযোগ্য সন্তান। তিনি দীর্ঘদিন ধরে শিক্ষা, সমাজসেবা এবং স্থানীয় রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। শিক্ষক হিসেবে তিনি ছিলেন অত্যন্ত জনপ্রিয় ও সৎ, আর জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনকালে সাধারণ মানুষের পাশে থেকে কাজ করে অর্জন করেছিলেন ব্যাপক আস্থা ও ভালোবাসা।
বার্থী ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে তিনি এলাকার অবকাঠামো উন্নয়ন, শিক্ষা বিস্তার এবং সামাজিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। পাশাপাশি একজন প্রভাষক হিসেবে শিক্ষার্থীদের মাঝে জ্ঞান বিতরণে ছিলেন নিবেদিতপ্রাণ। তাঁর মৃত্যুতে শিক্ষাঙ্গনসহ পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
তাঁর আকস্মিক প্রয়াণে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও শিক্ষাঙ্গনের ব্যক্তিবর্গ গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন। অনেকে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে তাঁর কর্মময় জীবনের স্মৃতিচারণ করেন।
এদিকে স্থানীয় এলাকাবাসীর মধ্যে শোকের আবহ বিরাজ করছে।
মহান আল্লাহ তাআলা যেন মরহুম ফখরুল আলম মিয়াকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং শোকাহত পরিবারকে এই শোক সহ্য করার শক্তি দান করেন আমিন।
.png)
সোমবার, ০৪ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ মে ২০২৬

আপনার মতামত লিখুন