ঢাকা   সোমবার, ১১ মে ২০২৬
ঢাকা   সোমবার, ১১ মে ২০২৬
Today বাংলা নিউজ

মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে গৌরনদীতে মানববন্ধন

মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের পেশার মর্যাদা রক্ষা, কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত এবং পেশাগত বৈষম্য দূরীকরণের দাবিতে বরিশালের গৌরনদীতে প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ মে ২০২৬) সকাল সাড়ে ৯টায় গৌরনদী বাসস্ট্যান্ড গৌরনদী সরকারী কলেজ গেটের ঢাকা-বরিশাল মহাসড়কে গৌরনদী উপজেলা মডেল ফারিয়ার আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলার বিভিন্ন ওষুধ কোম্পানির মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা অংশগ্রহণ করেন। এসময় তারা বিভিন্ন দাবিসংবলিত ব্যানার ও ফেস্টুন নিয়ে শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি পালন করেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, দেশের স্বাস্থ্যখাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা দীর্ঘদিন ধরে নানা অবহেলা, অনিরাপদ কর্মপরিবেশ, হয়রানি ও পেশাগত বৈষম্যের শিকার হচ্ছেন।

বক্তারা আরও বলেন, চিকিৎসক, ফার্মেসি ও স্বাস্থ্যসেবার সঙ্গে সমন্বয় করে ওষুধ শিল্পকে এগিয়ে নিতে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু বাস্তবতায় তাদের কর্মঘণ্টা, নিরাপত্তা, সামাজিক মর্যাদা ও পেশাগত অধিকার নিয়ে এখনো কোনো কার্যকর নীতিমালা বাস্তবায়ন হয়নি। ফলে প্রতিনিয়ত নানা প্রতিকূলতার মধ্য দিয়ে দায়িত্ব পালন করতে হচ্ছে।

তারা অভিযোগ করেন, অনেক সময় মাঠপর্যায়ে দায়িত্ব পালন করতে গিয়ে মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা অপমান, অসৌজন্যমূলক আচরণ এবং শারীরিক ও মানসিক হয়রানির মুখোমুখি হচ্ছেন। এছাড়া নির্দিষ্ট কর্মঘণ্টা না থাকা, অতিরিক্ত কাজের চাপ এবং চাকরির অনিশ্চয়তা তাদের জীবনকে আরও কঠিন করে তুলছে। এ অবস্থায় দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান বক্তারা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গৌরনদী মডেল ফারিয়ার সভাপতি মোঃ আরিফ বেপারী। সঞ্চালনা করেন কাজী মোঃ সুমন। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক কাজী মোঃ ইব্রাহিম, সহ-সভাপতি মোঃ নুর আলম, মামুন সরদার, বেলাল হোসেন, আগৈলঝাড়া সভাপতি বজলুর রহমান, সদস্য মনির হোসেন, ম্যানেজার ফোরামের সদস্য সোহেল হোসেন, সহ-প্রচার সম্পাদক মোঃ রনি আহমেদসহ আগৈলঝাড়া ও গৌরনদী উপজেলার প্রায় ৪০টি কোম্পানির মেডিকেল রিপ্রেজেন্টেটিভগণ।

মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইব্রাহিমের কাছে একটি স্মারকলিপি জমা দেন। স্মারকলিপিতে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের পেশাগত মর্যাদা নিশ্চিত করা, নিরাপদ কর্মপরিবেশ সৃষ্টি, হয়রানি বন্ধ এবং ন্যায্য অধিকার বাস্তবায়নে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।

এসময় বক্তারা বলেন, মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা দেশের ওষুধ শিল্প ও স্বাস্থ্যখাতের গুরুত্বপূর্ণ অংশ। তাই তাদের প্রতি অবহেলা নয়, বরং যথাযথ সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করা এখন সময়ের দাবি।

আপনার মতামত লিখুন

Today বাংলা নিউজ

সোমবার, ১১ মে ২০২৬

মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে গৌরনদীতে মানববন্ধন

প্রকাশের তারিখ : ১১ মে ২০২৬

featured Image

প্রধান উপদেষ্টাঃ কাজী বায়েজিদ রনি
সম্পাদক ও প্রকাশকঃ Today বাংলা নিউজ ২৪
Address: Torki, Bondor, Gournadi, Barishal
Email: todaybanglanews8@gmail.com
Mobile: +8801718854964

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত Today বাংলা নিউজ ২৪