ঢাকা   বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
ঢাকা   বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
Today বাংলা নিউজ

বরিশালে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

ছবিঃ সংগৃহীত

বরিশালে হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে একজনের বয়স সাত মাস এবং অপরজনের বয়স দুই বছর তিন মাস। এ নিয়ে বিভাগে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৭ জনে।

মঙ্গলবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত বরিশাল বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে হামের উপসর্গ নিয়ে নতুন করে ১৪৭ জন ভর্তি হয়েছে। এতে বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৯৫০ জনে। এর মধ্যে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৫ হাজার ২৬ জন।

নতুন ভর্তি রোগীদের মধ্যে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ৫৩ জন, বরিশাল জেনারেল হাসপাতালে ২১ জন এবং জেলার অন্যান্য সরকারি হাসপাতালে ৬ জন ভর্তি হয়েছেন।

এছাড়া পটুয়াখালীতে ৩৪ জন, ভোলায় ২ জন, পিরোজপুরে ১২ জন, বরগুনায় ৭ জন এবং ঝালকাঠিতে ১৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত সবচেয়ে বেশি ২৪ শিশুর মৃত্যু হয়েছে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে। এছাড়া ভোলায় ৬ জন, বরগুনায় ৫ জন এবং ঝালকাঠিতে ২ জনের মৃত্যু হয়েছে।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক ডা. মোহাম্মদ লোকমান হাকিম বলেন, হামের প্রকোপ কিছুটা কমে এসেছে। টিকাদান কর্মসূচি চলমান থাকায় এর সুফল পাওয়া শুরু হয়েছে। ধীরে ধীরে আক্রান্তের সংখ্যা শূন্যের কোটায় নেমে আসবে।

বিষয় : বরিশাল হাম শিশুর মৃত্যু

আপনার মতামত লিখুন

Today বাংলা নিউজ

বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

বরিশালে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

প্রকাশের তারিখ : ১৯ মে ২০২৬

featured Image

বরিশালে হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে একজনের বয়স সাত মাস এবং অপরজনের বয়স দুই বছর তিন মাস। এ নিয়ে বিভাগে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৭ জনে।

মঙ্গলবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত বরিশাল বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে হামের উপসর্গ নিয়ে নতুন করে ১৪৭ জন ভর্তি হয়েছে। এতে বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৯৫০ জনে। এর মধ্যে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৫ হাজার ২৬ জন।

নতুন ভর্তি রোগীদের মধ্যে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ৫৩ জন, বরিশাল জেনারেল হাসপাতালে ২১ জন এবং জেলার অন্যান্য সরকারি হাসপাতালে ৬ জন ভর্তি হয়েছেন।

এছাড়া পটুয়াখালীতে ৩৪ জন, ভোলায় ২ জন, পিরোজপুরে ১২ জন, বরগুনায় ৭ জন এবং ঝালকাঠিতে ১৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত সবচেয়ে বেশি ২৪ শিশুর মৃত্যু হয়েছে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে। এছাড়া ভোলায় ৬ জন, বরগুনায় ৫ জন এবং ঝালকাঠিতে ২ জনের মৃত্যু হয়েছে।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক ডা. মোহাম্মদ লোকমান হাকিম বলেন, হামের প্রকোপ কিছুটা কমে এসেছে। টিকাদান কর্মসূচি চলমান থাকায় এর সুফল পাওয়া শুরু হয়েছে। ধীরে ধীরে আক্রান্তের সংখ্যা শূন্যের কোটায় নেমে আসবে।

Today বাংলা নিউজ

প্রধান উপদেষ্টাঃ কাজী বায়েজিদ রনি
সম্পাদক ও প্রকাশকঃ Today বাংলা নিউজ ২৪
Address: Torki, Bondor, Gournadi, Barishal
Email: todaybanglanews8@gmail.com
Mobile: +8801718854964

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত Today বাংলা নিউজ ২৪