ঢাকা   বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
ঢাকা   বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
Today বাংলা নিউজ

আওয়ামী লীগ আমলের মামলায় স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার

ছবিঃ সংগৃহীত

পিরোজপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. রিয়াজ মাতুব্বরকে আওয়ামী লীগ সরকারের আমলে দায়ের করা একটি মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ মে) ভোররাতে তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

পুলিশ জানায়, ২০১৩ সালের জিআর-৪৪/১৩ নম্বর মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা থাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোররাতে পিরোজপুর সদর উপজেলার নিজ বাড়ি থেকে রিয়াজ মাতুব্বরকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে পিরোজপুর সদর থানায় নেওয়া হয় এবং আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

রিয়াজ মাতুব্বরের স্ত্রী শাম্মী আক্তার রশ্নি অভিযোগ করে বলেন, “২০১৩ সালে আওয়ামী লীগ সরকারের সময় পরিকল্পিতভাবে শংকরপাশা ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি পান্না আকন ছাত্রদল করার অভিযোগ এনে আমার স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেন। দীর্ঘদিন পর সেই মামলায় ওয়ারেন্ট দেখিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও বলেন, “আওয়ামী লীগ সরকারের সময়ও আমার স্বামীকে একাধিকবার গ্রেপ্তার করা হয়েছিল। এখন বিএনপি সরকারের সময়ও তাকে গ্রেপ্তার করা হচ্ছে।

এ বিষয়ে পিরোজপুর সদর থানার ওসি মাহমুদ হাসান বলেন, “২০১৩ সালের একটি মামলায় তিনি ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন। সে কারণে তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, মো. রিয়াজ মাতুব্বর সরকারি সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং পিরোজপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ছিলেন। বর্তমানে তিনি পিরোজপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।

আপনার মতামত লিখুন

Today বাংলা নিউজ

বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

আওয়ামী লীগ আমলের মামলায় স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২০ মে ২০২৬

featured Image

প্রধান উপদেষ্টাঃ কাজী বায়েজিদ রনি
সম্পাদক ও প্রকাশকঃ Today বাংলা নিউজ ২৪
Address: Torki, Bondor, Gournadi, Barishal
Email: todaybanglanews8@gmail.com
Mobile: +8801718854964

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত Today বাংলা নিউজ ২৪