ঢাকা   বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
ঢাকা   বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
Today বাংলা নিউজ

গৌরনদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেশ ক্যাম্পেইন অনুষ্ঠিত

ছবি: নিজস্ব প্রতিনিধি

বরিশালের গৌরনদী উপজেলার টরকী বন্দরে পূবালী ব্যাংক টরকী বন্দর শাখার উদ্যোগে ‘ক্যাশলেশ ক্যাম্পেইন’ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, ফিতা কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ মে) সকালে এ কর্মসূচির আয়োজন করা হয়।

সকালে টরকী বন্দর ট্রাকস্ট্যান্ড এলাকা থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি টরকী বন্দরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় অনুষ্ঠানস্থলে এসে শেষ হয়। এসময় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী, ব্যবসায়ী, গ্রাহক, রাজনৈতিক নেতৃবৃন্দ, মিডিয়া ব্যক্তিত্ব ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

র‌্যালি শেষে অতিথিরা ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে ক্যাশলেশ ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করেন। পরে পূবালী ব্যাংক টরকী বন্দর শাখা কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন শাখা ব্যবস্থাপক আব্দুস সাত্তার।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য ও সাবেক বার্থী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ আবুল হোসেন মিয়া। বিশেষ অতিথি ছিলেন বার্থী ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ কাজী আব্দুস ছালাম, টরকী বন্দর বণিক সমিতির সভাপতি শরীফ সাহাবুব হাসান, টরকী বন্দর আদর্শ জামে মসজিদ পরিচালনা কমিটির কোষাধ্যক্ষ হাসান মোহাম্মদ জাকি এবং বিএনপি নেতা ফরহাদ শরীফ। এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় ব্যবসায়ী, পূবালী ব্যাংকের গ্রাহক, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, বর্তমান সময়ে ডিজিটাল ব্যাংকিং ও ক্যাশলেশ লেনদেন নিরাপদ, সহজ এবং সময় সাশ্রয়ী ব্যবস্থা হিসেবে ব্যাপক জনপ্রিয়তা পাচ্ছে। নগদ অর্থ ব্যবহারের ক্ষেত্রে নকল নোট, ছেড়াফাটা নোট বহন, টাকা হারিয়ে যাওয়ার ঝুঁকি ও বিভিন্ন ধরনের হয়রানির আশঙ্কা থাকে। এসব ঝুঁকি এড়িয়ে নিরাপদ আর্থিক লেনদেন নিশ্চিত করতে ক্যাশলেশ ব্যবস্থার বিকল্প নেই।

তারা আরও বলেন, দুর্নীতিমুক্ত, কালোটাকা ও মানি লন্ডারিংমুক্ত এবং ট্যাক্স ফাঁকি প্রতিরোধে ডিজিটাল লেনদেন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ক্যাশলেশ সমাজ গঠনের মাধ্যমে স্বচ্ছ ও জবাবদিহিমূলক অর্থনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠা সম্ভব হবে বলেও মত দেন বক্তারা।

আলোচনায় বক্তারা উল্লেখ করেন, পূবালী ব্যাংক দেশের অন্যতম শক্তিশালী ও প্রযুক্তিনির্ভর ব্যাংক হিসেবে নিজস্ব সফটওয়্যার ব্যবহারের মাধ্যমে গ্রাহকদের নিরাপদ ও আধুনিক ব্যাংকিং সেবা দিয়ে আসছে। ফলে গ্রাহকদের ক্যাশলেশ লেনদেন আরও নিরাপদ, দ্রুত এবং গ্রাহকবান্ধব হয়েছে।

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের মাঝে ডিজিটাল ব্যাংকিং ও ক্যাশলেশ লেনদেন বিষয়ে সচেতনতামূলক বিভিন্ন তথ্য তুলে ধরা হয়।

বিষয় : গৌরনদী বরিশাল পূবালী ব্যাংক

আপনার মতামত লিখুন

Today বাংলা নিউজ

বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

গৌরনদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেশ ক্যাম্পেইন অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২০ মে ২০২৬

featured Image

প্রধান উপদেষ্টাঃ কাজী বায়েজিদ রনি
সম্পাদক ও প্রকাশকঃ Today বাংলা নিউজ ২৪
Address: Torki, Bondor, Gournadi, Barishal
Email: todaybanglanews8@gmail.com
Mobile: +8801718854964

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত Today বাংলা নিউজ ২৪