ঢাকা   বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
ঢাকা   বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
Today বাংলা নিউজ

গৌরনদীতে নবাগত উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তার যোগদান

ছবি: নিজস্ব প্রতিনিধি

বরিশালের গৌরনদী উপজেলায় নবাগত উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা হিসেবে শামসুর রহমান আকলিমা আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন। বুধবার (২০ মে ২০২৬) তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন। তার যোগদানের মধ্য দিয়ে গৌরনদী উপজেলা আনসার ও ভিডিপির কার্যক্রমে নতুন গতি ও উদ্দীপনা সৃষ্টি হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ট্রেনি ইন্সপেক্টর উম্মে হাবিবা। এছাড়াও উপস্থিত ছিলেন আনসার কমান্ডার আনোয়ার ইসলাম, ওয়ার্ড দলনেত্রী রেজিনা গ্রাহেম, গৌরনদী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড দলনেতা রনি আহমেদসহ আনসার ও ভিডিপির বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের আইনশৃঙ্খলা রক্ষা, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং দুর্যোগকালীন মানবিক সহায়তায় আনসার ও ভিডিপি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। নতুন কর্মকর্তার নেতৃত্বে গৌরনদীতে সংগঠনটির কার্যক্রম আরও শক্তিশালী ও জনমুখী হবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

নবাগত কর্মকর্তা শামসুর রহমান আকলিমা তার বক্তব্যে সকলের সহযোগিতা কামনা করে বলেন, গৌরনদীতে দায়িত্ব পালনের মাধ্যমে তিনি জনগণের সেবা, সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমকে আরও গতিশীল করতে কাজ করবেন। তিনি আনসার ও ভিডিপির সদস্যদের আন্তরিকতা ও শৃঙ্খলার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে মাননীয় আনসার ও ভিডিপি মহাপরিচালকের পক্ষ থেকে সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়। এ সময় উপস্থিত সদস্যদের মাঝে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। পরে নবাগত কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দনের মাধ্যমে বরণ করে নেন উপস্থিত সদস্যরা। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে শুভেচ্ছা ও মতবিনিময়ের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

বিষয় : গৌরনদী বরিশাল

আপনার মতামত লিখুন

Today বাংলা নিউজ

বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

গৌরনদীতে নবাগত উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তার যোগদান

প্রকাশের তারিখ : ২০ মে ২০২৬

featured Image

বরিশালের গৌরনদী উপজেলায় নবাগত উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা হিসেবে শামসুর রহমান আকলিমা আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন। বুধবার (২০ মে ২০২৬) তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন। তার যোগদানের মধ্য দিয়ে গৌরনদী উপজেলা আনসার ও ভিডিপির কার্যক্রমে নতুন গতি ও উদ্দীপনা সৃষ্টি হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ট্রেনি ইন্সপেক্টর উম্মে হাবিবা। এছাড়াও উপস্থিত ছিলেন আনসার কমান্ডার আনোয়ার ইসলাম, ওয়ার্ড দলনেত্রী রেজিনা গ্রাহেম, গৌরনদী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড দলনেতা রনি আহমেদসহ আনসার ও ভিডিপির বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের আইনশৃঙ্খলা রক্ষা, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং দুর্যোগকালীন মানবিক সহায়তায় আনসার ও ভিডিপি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। নতুন কর্মকর্তার নেতৃত্বে গৌরনদীতে সংগঠনটির কার্যক্রম আরও শক্তিশালী ও জনমুখী হবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

নবাগত কর্মকর্তা শামসুর রহমান আকলিমা তার বক্তব্যে সকলের সহযোগিতা কামনা করে বলেন, গৌরনদীতে দায়িত্ব পালনের মাধ্যমে তিনি জনগণের সেবা, সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমকে আরও গতিশীল করতে কাজ করবেন। তিনি আনসার ও ভিডিপির সদস্যদের আন্তরিকতা ও শৃঙ্খলার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে মাননীয় আনসার ও ভিডিপি মহাপরিচালকের পক্ষ থেকে সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়। এ সময় উপস্থিত সদস্যদের মাঝে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। পরে নবাগত কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দনের মাধ্যমে বরণ করে নেন উপস্থিত সদস্যরা। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে শুভেচ্ছা ও মতবিনিময়ের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Today বাংলা নিউজ

প্রধান উপদেষ্টাঃ কাজী বায়েজিদ রনি
সম্পাদক ও প্রকাশকঃ Today বাংলা নিউজ ২৪
Address: Torki, Bondor, Gournadi, Barishal
Email: todaybanglanews8@gmail.com
Mobile: +8801718854964

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত Today বাংলা নিউজ ২৪