জানা গেছে, সম্প্রতি ভয়াবহ বজ্রপাতে ভিমেরপাড় এলাকার বাসিন্দা মোঃ আলিম হাওলাদার ও গোলাপ সরকার নিহত হন। আকস্মিক এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। নিহতদের পরিবারকে সান্ত্বনা ও সহযোগিতার অংশ হিসেবে এই আর্থিক সহায়তা প্রদান করা হয়।
সহায়তা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মোঃ ইব্রাহিম এবং গৌরনদী উপজেলা বিএনপির সদস্য সচিব জহির সাজ্জাদ হান্নান শরীফ। তারা নিহত দুই পরিবারের সদস্যদের হাতে নগদ অর্থ তুলে দেন এবং তাদের খোঁজখবর নেন।
এ সময় বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। সমাজের বিত্তবান ব্যক্তি ও জনপ্রতিনিধিদেরও এ ধরনের উদ্যোগে এগিয়ে আসা উচিত। তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং ভবিষ্যতেও অসহায় ও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার আশ্বাস দেন।
স্থানীয় বাসিন্দারাও এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, দুর্যোগের সময় এ ধরনের সহায়তা ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য কিছুটা হলেও স্বস্তি বয়ে আনে। তারা বজ্রপাত প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম বাড়ানোরও দাবি জানান।
.png)
শনিবার, ০৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ মে ২০২৬

আপনার মতামত লিখুন