ঢাকা   শনিবার, ০৬ জুন ২০২৬
ঢাকা   শনিবার, ০৬ জুন ২০২৬
Today বাংলা নিউজ

ভারতে চিকিৎসাধীন বিএনপি নেতা জাকির সরদারের সুস্থতা কামনায় ৫ মসজিদে দোয়া মাহফিল

ছবি: নিজস্ব প্রতিনিধি

বরিশালের গৌরনদী পৌরসভার ৫নং ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে ভারতের ভেলোরে চিকিৎসাধীন গৌরনদী পৌর বিএনপির যুগ্ম-আহ্বায়ক মো. জাকির সরদারের দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৫ জুন) জুমার নামাজের পর পৌরসভার ৫নং ওয়ার্ডের পাঁচটি মসজিদে একযোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মসজিদগুলো হলো তিকাসার বায়তুল নুর জামে মসজিদ, বায়তুল আমান জামে মসজিদ, দক্ষিণ তিকাসার আল-মদিনা জামে মসজিদ, তিকাসার বায়তুল আকসা জামে মসজিদ এবং তিকাসার একাতুননেছা জামে মসজিদ।

দোয়া মাহফিলে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় মুসল্লিরা অংশগ্রহণ করেন। তারা বিএনপি নেতা জাকির সরদারের আশু রোগমুক্তি, সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করেন।

এ সময় উপস্থিত ছিলেন গৌরনদী পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. মিজানুর রহমান, জাকির হাওলাদার, আনিস সরদার, যুবদল নেতা সুমন সরদার মুন্না, মাসুদ হোসেন, শাহ আলম খান, বাদশা সরদার, নাসির হাওলাদার, ইদ্রিস সরদারসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

দোয়া মাহফিলে বক্তারা বলেন, মো. জাকির সরদার দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে দলের জন্য কাজ করে আসছেন। তারা তাঁর দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য সকলের কাছে দোয়া কামনা করেন।

বিষয় : Bnp গৌরনদী বরিশাল

আপনার মতামত লিখুন

Today বাংলা নিউজ

শনিবার, ০৬ জুন ২০২৬

ভারতে চিকিৎসাধীন বিএনপি নেতা জাকির সরদারের সুস্থতা কামনায় ৫ মসজিদে দোয়া মাহফিল

প্রকাশের তারিখ : ০৬ জুন ২০২৬

featured Image

বরিশালের গৌরনদী পৌরসভার ৫নং ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে ভারতের ভেলোরে চিকিৎসাধীন গৌরনদী পৌর বিএনপির যুগ্ম-আহ্বায়ক মো. জাকির সরদারের দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৫ জুন) জুমার নামাজের পর পৌরসভার ৫নং ওয়ার্ডের পাঁচটি মসজিদে একযোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মসজিদগুলো হলো তিকাসার বায়তুল নুর জামে মসজিদ, বায়তুল আমান জামে মসজিদ, দক্ষিণ তিকাসার আল-মদিনা জামে মসজিদ, তিকাসার বায়তুল আকসা জামে মসজিদ এবং তিকাসার একাতুননেছা জামে মসজিদ।

দোয়া মাহফিলে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় মুসল্লিরা অংশগ্রহণ করেন। তারা বিএনপি নেতা জাকির সরদারের আশু রোগমুক্তি, সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করেন।

এ সময় উপস্থিত ছিলেন গৌরনদী পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. মিজানুর রহমান, জাকির হাওলাদার, আনিস সরদার, যুবদল নেতা সুমন সরদার মুন্না, মাসুদ হোসেন, শাহ আলম খান, বাদশা সরদার, নাসির হাওলাদার, ইদ্রিস সরদারসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

দোয়া মাহফিলে বক্তারা বলেন, মো. জাকির সরদার দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে দলের জন্য কাজ করে আসছেন। তারা তাঁর দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য সকলের কাছে দোয়া কামনা করেন।

Today বাংলা নিউজ

প্রধান উপদেষ্টাঃ কাজী বায়েজিদ রনি
সম্পাদক ও প্রকাশকঃ Today বাংলা নিউজ ২৪
Address: Torki, Bondor, Gournadi, Barishal
Email: todaybanglanews8@gmail.com
Mobile: +8801718854964

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত Today বাংলা নিউজ ২৪