বরিশালের গৌরনদী উপজেলায় মাদকবিরোধী অভিযানে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গৌরনদী থানাধীন লাখেরাজ কসবা এলাকার কবির সরদারের বাড়ির সামনের ইটের রাস্তার ওপর অভিযান পরিচালনা করে গৌরনদী মডেল থানা পুলিশ। অভিযানের সময় সন্দেহভাজন হিসেবে জুলহাস বেপারী (২৪) নামে এক যুবককে আটক করা হয়।
পরে তার দেহ তল্লাশি করে সাদা পলিথিনে মোড়ানো ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মোট ওজন প্রায় ২ গ্রাম এবং এর আনুমানিক অবৈধ বাজার মূল্য ৬ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তারকৃত জুলহাস বেপারী গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের চন্দ্রাহার গ্রামের বাসিন্দা। তিনি আলফাজ বেপারী ও দুলুফা বেগমের ছেলে।
এ ঘটনায় গৌরনদী মডেল থানার এসআই (নিরস্ত্র) মোঃ ফিরোজ আলম বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলাটি গৌরনদী মডেল থানায় এফআইআর নং-১৬, তারিখ ১০ জুন ২০২৬ হিসেবে রুজু করা হয়েছে। যার জিআর নং-১৮৭। মামলাটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় দায়ের করা হয়েছে।
পুলিশ জানায়, মাদক নির্মূলে গৌরনদী থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক কারবার ও মাদকসেবনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের অভিযান চলমান থাকবে। মাদকের বিরুদ্ধে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য স্থানীয় জনগণের প্রতি আহ্বান জানানো হচ্ছে।
গ্রেপ্তারকৃত আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
.png)
শুক্রবার, ১২ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১১ জুন ২০২৬

আপনার মতামত লিখুন