ঢাকা   শুক্রবার, ১২ জুন ২০২৬
ঢাকা   শুক্রবার, ১২ জুন ২০২৬
Today বাংলা নিউজ

গৌরনদীতে মাদকবিরোধী অভিযানে ২১ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

ছবি: নিজস্ব প্রতিনিধি

বরিশালের গৌরনদী উপজেলায় মাদকবিরোধী অভিযানে ২১ পিস ইয়াবা ট্যাবলেটসহ জসিম শরীফ (৩৩) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১২ জুন) দিবাগত রাতে পরিচালিত এ অভিযানে তাকে উপজেলার দক্ষিণ গোবর্দ্ধন এলাকার নিজ বাড়ির সামনে থেকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গৌরনদী থানাধীন দক্ষিণ গোবর্দ্ধনস্থ মোল্লাবাড়ি স্ট্যান্ডের উত্তর পাশে শরীফ বাড়িতে অভিযান চালিয়ে আসামি জসিম শরীফকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেখানো মতে বসতঘরের আলমিরার ভেতর থেকে ২১ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মোট ওজন ২ দশমিক ১ গ্রাম এবং যার আনুমানিক বাজারমূল্য ৬ হাজার ৩০০ টাকা।

গ্রেপ্তারকৃত জসিম শরীফ দক্ষিণ গোবর্দ্ধন গ্রামের মৃত শাহজাহান শরীফ ও মৃত হোসনেয়ারা বেগমের ছেলে।

এ ঘটনায় গৌরনদী মডেল থানার এসআই (নিরস্ত্র) সৌমেন বিশ্বাস বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। মামলাটি গৌরনদী থানার এফআইআর নং-১৭, জিআর নং-১৮৮, তারিখ ১২ জুন ২০২৬ হিসেবে রুজু করা হয়েছে। মামলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় অভিযোগ আনা হয়েছে।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত জসিম শরীফের বিরুদ্ধে এর আগেও একাধিক মাদক ও ফৌজদারি মামলা রয়েছে। তার বিরুদ্ধে ২০১৪, ২০১৮ ও ২০১৯ সালে দায়ের হওয়া একাধিক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা ছাড়াও ২০২৪ সালে বিভিন্ন দাঙ্গা, মারধর, অগ্নিসংযোগ, চাঁদাবাজি, হত্যাচেষ্টা ও বিস্ফোরক দ্রব্য আইনের একাধিক মামলা আদালতে বিচারাধীন রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে জসিম শরীফের বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগ ছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। অভিযানের সময় উদ্ধার হওয়া ইয়াবা জব্দ করে থানায় আনা হয় এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।

গৌরনদী মডেল থানা সূত্রে জানানো হয়েছে, মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে পুলিশ জানিয়েছে।

বিষয় : গৌরনদী barisal বিএনপি

আপনার মতামত লিখুন

Today বাংলা নিউজ

শুক্রবার, ১২ জুন ২০২৬

গৌরনদীতে মাদকবিরোধী অভিযানে ২১ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১২ জুন ২০২৬

featured Image

প্রধান উপদেষ্টাঃ কাজী বায়েজিদ রনি
সম্পাদক ও প্রকাশকঃ Today বাংলা নিউজ ২৪
Address: Torki, Bondor, Gournadi, Barishal
Email: todaybanglanews8@gmail.com
Mobile: +8801718854964

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত Today বাংলা নিউজ ২৪