প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৫
কালকিনিতে সাবেক এমপি গোলাপের ভাতিজা ছাত্রলীগ নেতা গ্রেফতার
||
কালকিনিতে আলোচিত ছাত্রলীগ নেতা গোলাপের ভাতিজা গ্রেফতার।সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সোবহান গোলাপের ভাতিজা এবং মাদারীপুর সরকারি কলেজ ছাত্রলীগ নেতা জাহিদুল ইসলাম শিশিরকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার গভীর রাতে সন্ত্রাসবিরোধী আইনে তার নিজ বাড়ির সামনে অভিযান চালিয়ে তাকে আটক করে কালকিনি থানা পুলিশ।গ্রেফতার হওয়া শিশির উপজেলার রমজানপুর ইউনিয়নের উত্তর রমজানপুর গ্রামের ভাষাই বেপারীর ছেলে।পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কালকিনি থানা পুলিশের একটি দল শিশিরের বাড়ির সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।এ বিষয়ে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম সোহেল রানা বলেন, “সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলার ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে।”
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত Today বাংলা নিউজ ২৪